একটু ভালোবাসার খোঁজে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অস্মিতা ভাদুরী
দেশ : India , শহর : Konnagar

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৪ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ১২৮৪০ জন পড়েছেন।
Asmita Bhadury
ভীষন ভালো থাকার আশায় তোমার হাতটা ধরে,
এগিয়েছিলাম ঝড়ের রাতে নিকষ অন্ধকারে।

কিছুটা পথ চলার পরে অঝোর নামে বৃষ্টি,
কিছুই চোখে দেখিনা আর ঝাপসা হলো দৃষ্টি ।

হঠাৎ কোথাও পড়লো বাজ ভীষন শব্দ করে,
আঁকড়ে তোমায় লুকোতে গেলাম তোমারই বাহুডোরে।

হাত বাড়িয়ে চারিদিকে খুঁজলাম আমি তোমায় ,
পেলাম না তো ! কোথায় তুমি ? হতাশ করলে আমায় !

পিছিয়ে যাওয়ার রাস্তা আমি নিজেই বন্ধ করে,
এসেছিলাম তোমার সাথে ভীষন সাহস করে।

ঝড়ের রাতে হাত টা যদি ছেড়েই দেয়ার ছিল,
আমায় যদি বনের মাঝে ভুলেই যাওয়ার ছিল,

কেন সেদিন বলেছিলে আমায় আপনজন ?
কেন ভালোবেসে আমার ভুলিয়েছিলে মন ?

আজকে আমি নিঃস্ব হয়ে পথে পথে ঘুরি,
তোমার মত প্রেমিক বাছার শাস্তি ভোগ করি ।


কিন্তু ভগবানের খাতায় সবাই আমরা সমান,
শাস্তি পেলে তুমি তখন সেটাই হবে প্রমান।

আমার শুধু চাওয়ার ছিল ভালোবাসাই মোটে !
কিন্তু, সবার ভাগ্যে কি আর ভালোবাসা জোটে ?
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং অস্মিতা ভাদুরী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 15  China : 8  Czech Republic : 1  Europe : 2  France : 2  Germany : 10  India : 180  Ireland : 4  Italy : 1  Japan : 2  
Lao People : 1  Lithuania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 20  Ukraine : 7  United Kingdom : 12  United States : 171  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 15  China : 8  Czech Republic : 1  Europe : 2  
France : 2  Germany : 10  India : 180  Ireland : 4  
Italy : 1  Japan : 2  Lao People : 1  Lithuania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 20  Ukraine : 7  United Kingdom : 12  
United States : 171  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          ১৯৯১ সালের ১১ই জানুয়ারি হাওড়া জেলার অখ্যাত গ্রাম হিরাপুরে জন্মগ্রহণ করেন অস্মিতা। বর্তমানে কোন্নগরবাসী এই লেখিকার, ছোট থেকেই লেখা লিখির প্রতি ঝোঁক ছিল। মূলত মা কে দেখেই অনুপ্রেরণা পান লেখিকা। পেশায় শিক্ষিকা হলেও শখ বলতে নিজের ছোট্ট বাগানের ও পোষ্যদের পরিচর্যার পাশাপাশি গান শুনতে ভীষন ভালোবাসেন। বেড়ানো, ছবিতোলা, নাচের কোরিওগ্রাফ করা শখের মধ্যেই পড়ে। কলম যেহেতু তলোয়ারের চেয়েও  শক্তিশালী, তাই নিজের বলতে না পারা সব কিছুর প্রতিবাদ লেখা দিয়েই করেন। 

ভালো থাকায় ও ভালো রাখায় বিশ্বাসী হয়ে, পরিচিত অক্ষর ও শব্দ দিয়েই , নতুন গল্পমালার সৃষ্টি করেন ! 
                          
© কিশলয় এবং অস্মিতা ভাদুরী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
একটু ভালোবাসার খোঁজে by Asmita Bhadury is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০২৮২
  • প্রকাশিত অন্যান্য লেখনী