স্বাগতম শুভ নববর্ষ শুভ নববর্ষের কবিতা সংকলন তৃতীয় পর্ব
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২০৬৪ জন পড়েছেন।
স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষবরণ-১৪২৭
শুভ নববর্ষের কবিতা       তৃতীয় পর্ব
                কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নব আনন্দে জাগো আজি, বৈশাখের প্রথম পুণ্য প্রভাতে ।
সব জ্বালা যন্ত্রণা যাক মুছে, আসুক এক নতুন ভোর ।
এসো হে বৈশাখ ! এসো হে নতুন এসো নবসাজে।


<< <> শুভ নববর্ষ <> >>


এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।


” এসো হে বৈশাখ এসো এসো …” সবার প্রিয় কবির এই বিখ্যাত গানের মাধ্যমে বাংলায় বরণ করে নেওয়া হয় নববর্ষকে ।


নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক সবাকার জীবন পাখিদের আনন্দ কলতানে।  আসুক এবার নতুন সকাল, কিছু কথা আর কিছু গান।


কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি। বৈশাখের দাবদাহে আসুক স্বপ্নময় সৃষ্টি। শুরু হোক নতুন বছরে নতুন
উদ্দীপনার আলোকে রঙিন হোক আগামী দিনগুলো।
            
নববর্ষের আলোকে আমার গৌরবময় ১৪৫০ তম কবিতা
নববর্ষের কবিতা  তৃতীয় পর্ব


নতুন বছরে
বন্দী সবে ঘরে
বন্ধ ঘরেতে মন লাগে না,


বন্দী গৃহকোণে
কথা বলি ফোনে
বাইরে যাওয়া হলো মানা।


তরুশাখে পাখি
করে ডাকাডাকি,
কাননেতে ফুলকলি ফুটে,


পূরব দিশায়,
ওই দেখা যায়
প্রভাতে অরুণ রবি উঠে।


দেখি খোলা মাঠ
অজয়ের ঘাট
নির্জন সকাল, বিকাল ও সাঁঝে,


বলাকারা উড়ে
শুনি ওই দূরে
সুরে রাখালের বাঁশি বাজে।


সারা দিন ধরে
সবে থাকি ঘরে
মোর মন থাকে না ঘরে,


অলস দুপুরে
দেখি যে পুকুরে
হাঁসগুলি শুধু জলে চরে।


নববর্ষ আসে
আনন্দ উচ্ছ্বাসে
দিন কাটে আর রাত আসে,


দিন কাটে হায়,
স্মৃতি থেকে যায়
হারিয়ে যাওয়া স্মৃতি ভাসে।
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 13  China : 6  Europe : 2  France : 9  Germany : 7  Hungary : 2  India : 176  Ireland : 7  Morocco : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 14  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 9  United States : 188  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 13  China : 6  Europe : 2  
France : 9  Germany : 7  Hungary : 2  India : 176  
Ireland : 7  Morocco : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 14  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 9  
United States : 188  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাগতম শুভ নববর্ষ শুভ নববর্ষের কবিতা সংকলন তৃতীয় পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৮৮
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী