স্বাগতম শুভ নববর্ষ শুভ নববর্ষের কবিতা সংকলন দ্বিতীয় পর্ব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৯ টি দেশ ব্যাপী ৪৩৫৪৭১ জন পড়েছেন।
স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-1427
শুভ নববর্ষের কবিতা       দ্বিতীয় পর্ব
          কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নব আনন্দে জাগো আজি,
বৈশাখের প্রথম পুণ্য প্রভাতে ।
সব জ্বালা যন্ত্রণা যাক মুছে,
আসুক এক নতুন ভোর ।
এসো হে বৈশাখ ! এসো হে নতুন !
এসো নবসাজে।


<>>> শুভ নববর্ষ>><>


নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক সবাকার জীবন পাখিদের আনন্দ কলতানে । আসুক এবার নতুন সকাল, কিছু কথা কিছু গান। কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি। আসুক স্বপ্নময় সৃষ্টি। শুরু হোক নতুন বছরে নতুন উদ্দীপনার আলোকে রঙিন হোক আগামী দিনগুলো।
            
নববর্ষের আলোকে আমার কবিতা
নববর্ষের কবিতা  দ্বিতীয় পর্ব


নতুন বছরে নতুন প্রভাতে
প্রভাতী পাখিরা গায়,
নতুন কিরণে প্রভাতের রবি
কিরণ প্রভা ছড়ায়।


ফুল বাগিচায় মধুকর সবে
গুন গুন সুরে গায়,
আপনার বেগে অজয়ের জল
গঙ্গানদী পানে ধায়।


রাঙামাটি পথে গাড়ি নাহি চলে
আজি ভিড় নাহি তায়,
করোনার ত্রাসে গৃহে বন্দী সবে
পথে লোক নাহি যায়।


করোনা প্রকোপে নতুনের গান
বিষাদের সুরে বাজে,
লকডাউন তরে সকলেই ঘরে
চাষীরা যায় না কাজে।


অজয়ের চরে এই রবিবারে
বসেনিকো আজ হাট,
নৌকাটি বাঁধা অজয়ের চরে
নির্জন নদীর ঘাট।


রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 2  France : 9  Germany : 2  India : 138  Ireland : 6  Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 10  
Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 9  United States : 102  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 5  Europe : 2  France : 9  
Germany : 2  India : 138  Ireland : 6  Romania : 5  
Russian Federat : 6  Saudi Arabia : 10  Sweden : 10  Ukraine : 4  
United Kingdom : 9  United States : 102  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাগতম শুভ নববর্ষ শুভ নববর্ষের কবিতা সংকলন দ্বিতীয় পর্ব by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২৬০৯৩৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী