জীবনানন্দের প্রতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কৃষ্ণেন্দু মজুমদার
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ২ টি লেখনী ১৭ টি দেশ ব্যাপী ৬১৮ জন পড়েছেন।
KRISHNENDU MAJUMDAR
জীবনানন্দ এর প্রতি

কৃষ্ণেন্দু মজুমদার

এখনও জেগে আছে সাতটি তারা বাংলার আকাশে,
কবিতা কে ভালোবেসে একা আছে হেমন্তের রাত।
এখনও হাজার বছর খেলা করে সন্ধ্যার বাতাসে,
বসন্তে সুচেতনা রেখেছে বাড়িয়ে তার হাত।

জ্যোৎস্নায় মৃত মৃগদের মতো আমরা সবাই,
নিদ্রাহীন আঁধারে রেখে যাই প্রেমিকার শব।
মেঠো চাঁদ, মরা ঘাস আর ধানসিড়ি পথে তাই
ভেসে আসে কোন সে বোধ.. শুন্যতার কলরব।

হেঁটে গেছি জোনাকি ভরা শীত রাত্রির পরে,
ফিরে গেছি কতবার কুয়াশার প্রান্তরে।
ফাল্গুন আঁধারে শুয়ে লাশকাটা ঘরে,
লুকিয়েছি কতো ব্যাথা ঘুমন্ত অন্তরে।

বেহিসেবী ভালোবাসায় ভেঙে কতো ঘর,
ক্লান্ত হয়ে করেছি শেষ সব লেনদেন।
তবু সব নদী,সব পাখি ফিরে এলে পর,
হয়েছো পৃথিবী তুমি.. বনলতা সেন।
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং কৃষ্ণেন্দু মজুমদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 5  China : 20  France : 1  Germany : 6  India : 134  Japan : 1  Malaysia : 1  Netherlands : 2  
Pakistan : 1  Saudi Arabia : 23  Ukraine : 3  United Kingdom : 16  United States : 97  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 5  China : 20  
France : 1  Germany : 6  India : 134  Japan : 1  
Malaysia : 1  Netherlands : 2  Pakistan : 1  Saudi Arabia : 23  
Ukraine : 3  United Kingdom : 16  United States : 97  
© কিশলয় এবং কৃষ্ণেন্দু মজুমদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবনানন্দের প্রতি by KRISHNENDU MAJUMDAR is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী