বিপন্ন আগামী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কৃষ্ণেন্দু মজুমদার
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ২ টি লেখনী ১৭ টি দেশ ব্যাপী ৬১৭ জন পড়েছেন।
KRISHNENDU MAJUMDAR
বিপন্ন আগামী

কৃষ্ণেন্দু মজুমদার

তবু ধ্বংসস্তূপ এ বন্দী শিশু স্বপ্ন দেখে,
আর আকাশ বন্দী বোমারু বিমান যুদ্ধ আঁকে।
বারুদ আর রক্ত ভেজা জীবন ছন্দে,
মুক্তি চায় শৈশব, স্বাধীনতার গন্ধে।

ডাকে তাকে আকাশ জোড়া ঘুড়ির গল্প,
ডাকে তাকে দিগন্ত লীন সবুজ মাঠ।
মা এর আদর ডাক দিয়ে যায় ডাকনাম এ,
ডাক দিয়ে যায় তারায় ভরা অবাক রাত।

কিন্তু এই স্বর্গ রাজ্য নিরুদ্দেশ,
বাস্তব শুধু শোষণ আর আগুন ময়।
দুঃস্বপ্নে আগামী তাই হচ্ছে শেষ,
দুচোখে নিয়ে সংশয় আর মৃত্যুভয়।
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং কৃষ্ণেন্দু মজুমদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 9  France : 1  Germany : 5  India : 144  Japan : 2  Pakistan : 1  Russian Federat : 8  Saudi Arabia : 16  
Ukraine : 5  United Kingdom : 13  United States : 96  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 9  France : 1  
Germany : 5  India : 144  Japan : 2  Pakistan : 1  
Russian Federat : 8  Saudi Arabia : 16  Ukraine : 5  United Kingdom : 13  
United States : 96  Vietnam : 2  
© কিশলয় এবং কৃষ্ণেন্দু মজুমদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিপন্ন আগামী by KRISHNENDU MAJUMDAR is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী