গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪০৭৫ জন পড়েছেন।
Lakshman Bhandary
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট আমাদের গ্রাম অজয়ের পারে,
সারি সারি তালগাছ পথে দুই ধারে।
রাঙা পথ গেছে চলে অজয়ের ঘাট,
দুইপাশে ঝোপঝাড় ছোট ছোট মাঠ।


আম কাঁঠালের গাছ গ্রামখানি জুড়ে,
রাঙাপথে সারাদিন ধূলোবালি উড়ে।
চলো রোজ গরুগাড়ি সেইপথ দিয়ে,
নদীঘাটে এসে থামে যাত্রীদের নিয়ে।


আমাদের ছোট গ্রাম ছায়া সুশীতল,
বধূরা কলসী কাঁখে নিয়ে যায় জল।
আমাদের গ্রামখানি অতি মনোহর,
আঁকাবাঁকা গলিপথ ছোট ছোট ঘর।


সাঁঝের সানাই বাজে আমাদের গাঁয়ে,
কাজল ডাঙার মাঠ, হাট-তলা বাঁয়ে।
রাত কাটে ভোর হয় বনে ফুল ফুটে,
সকালে সোনার রবি লাল হয়ে উঠে।
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 11  Europe : 23  France : 2  Germany : 7  India : 149  Iran, Islamic R : 1  Ireland : 8  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 15  Sweden : 10  Taiwan : 1  Turkey : 1  Ukraine : 6  United Arab Emi : 1  United Kingdom : 14  United States : 127  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 11  Europe : 23  France : 2  
Germany : 7  India : 149  Iran, Islamic R : 1  Ireland : 8  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 15  Sweden : 10  
Taiwan : 1  Turkey : 1  Ukraine : 6  United Arab Emi : 1  
United Kingdom : 14  United States : 127  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮৬৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী