দেব দর্শন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৯ টি দেশ ব্যাপী ২৮৫৮৬ জন পড়েছেন।
Rupak Ghosh
~দেব দর্শন ~
          
         রূপক ঘোষ 
         গ্রীনপার্ক 

শিশু মনে ছিল সাধ,
দেব - দেবী দেখবো।
কোথা থাকে কি করে,
সব কিছু জানবো।।

মা কে বলি দেব - দেবী,
থাকে কোনখানেতে?
মা বলে দেব - দেবী,
থাকে দেবালয়েতে।। 
 

দেবালয়ে গেছি আমি,
দেব - দেবী দেখতে।
কথা কেউ কয় নাকো,
পারিনি তাই জানতে।।

মা কে বলি দেব - দেবী,
কথা কেউ বলে না।
মা বলে দূর বোকা,
দেব কথা বলে না।।

আমি বলি তুমি বলো,
 আমি চাই শুনতে।
দেব - দেবী কি  করে,
চাই আমি জানতে।।

মা বলে দেব  চায়,
মঙ্গল আমাদের।
আঁধার ঘুচে গিয়ে,
শুভ হোক সমাজের।।

বড় হয়ে বুঝলাম,
মা ঠিক বলে নি।
মানুষের বিপদেতে,
দেখা তার মেলে নি।।

দেখেছি দেবতা আমি,
মিছে কথা বলি নি।
নীরবে করেছি প্রণাম,
মুখে কথা বলি নি।।

দেখনি বিশ্ব জুড়ে,
কতো লোক মরছে।
জীবন কে বাজি রেখে,
কারা সেবা করছে।।

নার্স থেকে ডাক্তার,
সেনা থেকে সেনানী।
এরাই যে দেব - দেবী,
চিনতে কি পারো নি।। 

             ১৬ই বৈশাখ, ১৪২৭
      
এই কবিতাটি সকল স্বাস্থ্য কর্মী, নার্স, ডাক্তার ও পুলিশ কর্মীদের উৎসর্গ করলাম।
যারা কোভিড১৯ এ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। 
রচনাকাল : ১২/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 17  Europe : 2  France : 1  Germany : 7  India : 164  Latvia : 1  Moldova, Republ : 1  Russian Federat : 4  Saudi Arabia : 23  
Spain : 2  Sweden : 12  Taiwan : 1  Ukraine : 7  United Kingdom : 13  United States : 181  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 17  Europe : 2  France : 1  
Germany : 7  India : 164  Latvia : 1  Moldova, Republ : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 23  Spain : 2  Sweden : 12  
Taiwan : 1  Ukraine : 7  United Kingdom : 13  United States : 181  
Vietnam : 3  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দেব দর্শন by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১৪৬৫১
  • শুভ জন্মদিন
  • Goutam
    Goutam
  • প্রকাশিত অন্যান্য লেখনী