চেতনার হুঁশ
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : বাণী দাস
দেশ : India , শহর : Howrah

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৪ টি লেখনী ২৫ টি দেশ ব্যাপী ১৭০২ জন পড়েছেন।
Bani Das
     হে পথিক, তুমি কি পথ হারাইয়াছো ?
     পথের মাঝে তুমি, কাকে খুঁজিতেছো ?

আমি হিংসাকে খুঁজিতেছি;
তুমি কি হিংসাকে চেনো ?

     হিংসা ! সে আবার কে ?
     সেতো আমাদের মনের মধ্যেই আছে !
     হিংসাকে দেখা যায়না,
     তাকে অনুভবে পাওয়া যায় ।

তবে কি তুমি লোভ কে দেখিয়াছ ?

     লোভ ! সেতো আরেক অনুভূতি।
     যাকে ধরা যায়না, দেখা যায়না,
     কেবল উপলব্ধি করা যায় ।

আচ্ছা, তুমি লালসাকে জানো ?

     কেনো জানবনা ? লালসা
     তো সবার মধ্যেই বিদ্যমান ।
     এদের কাউকেই চিনতে, দেখতে,
      জানতে হয়না ।
      এরা আপনা থেকেই,
      সবার মাঝে এসে যায় ।

প্রেম, প্রীতি, ভালোবাসা, সহানুভূতি...
এদের তবে কোথায় পাবো ?

     এদের যত্র তত্র পাওয়া যায় না।
     এদের খুঁজে নিতে হয় ।

তুমি কি যাবে আমার সাথে,
এদের কে পেতে ?

     পথিক, তুমি ঠিক কি চাহিতেছ ?

আমি পৃথিবীর ঝাঁপি থেকে
হিংসা, লোভ, লালসাকে
নিয়ে যেতে এসেছি।
বিনিময়ে দিয়ে যেতে চাই
প্রেম ! , প্রীতি ! , ভালোবাসা ! 

     তুমি কে ?
     তুমি কি দেবদূত ?

আমি বেহুঁশ মানুষের মাঝে,

চেতনার হুঁশ !!

রচনাকাল : ১১/৬/২০২০
© কিশলয় এবং বাণী দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 19  China : 11  Europe : 22  France : 1  Germany : 8  Hungary : 1  India : 180  Ireland : 16  
Japan : 3  Netherlands : 1  Russian Federat : 3  Saudi Arabia : 17  Turkey : 2  Ukraine : 5  United Kingdom : 9  United States : 192  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 19  China : 11  
Europe : 22  France : 1  Germany : 8  Hungary : 1  
India : 180  Ireland : 16  Japan : 3  Netherlands : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 17  Turkey : 2  Ukraine : 5  
United Kingdom : 9  United States : 192  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          জুলাই মাসের ২তারিখ জন্মতারিখ হলেও তিথি অনুযায়ী জন্মাষ্টমীর দিনই এই লেখিকার জন্মদিন পালিত হয়। জন্ম ও শৈশব হাওড়া জেলার হিরাপুরের মতো অখ্যাত গ্রামে হলেও বড়ো হয়ে ওঠা বেলেঘাটায়। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়ে আবার গ্রামে ফেরেন। নিজের এক বয়স্ক মাস্টার মশাইকে দেখে লেখায় অনুপ্রেরণা পান। সেই থেকেই কলম চলছে। গৃহবধূ হলেও লেখায় আধুনিকতা পূর্নমাত্রায় পাওয়া যায়। আবৃত্তি করা ও ছোট বাগান নিয়েই শখ এনার। 

কলম কে হাতিয়ার করেই এগিয়ে যেতে চান আরো পথ।  
                          
© কিশলয় এবং বাণী দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চেতনার হুঁশ by Bani Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী