আলোর পথে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্তু প্রামাণিক
দেশ : India , শহর : Bongaon

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ৮০৭৯ জন পড়েছেন।
কবিতাঃ  আলোর পথে 
কবিঃ সন্তু প্রামাণিক 

প্রবেশ পথেই আঁধার কতো, 
কালো আত্মারা আজ আলোর খোঁজে। 
মুক্তির স্বাদে চিরকঙ্কালময় স্বত্বারা -
পার করে যায় সভ্যতার বিষখেলা। 

আলোর পথিক আজ কালো দুর করে, 
বিদায় করে পথের শেষে। 
যে পথটি মিশে গেছে আজ, 
প্রকৃতির সেই প্রবেশ পথেই। 

তুমি বন্য পায়েই প্রেম এনে দিয়ো, 
লাগামছাড়া উচ্ছলতা, শুরুর ক্ষনে। 
আমি আলোর পথিক হয়েই দেখবো সে ক্ষণ, 
যে ক্ষণ কালো ছেড়ে আজ আলোর পথে। 


বেহায়া তো সমাজ আজি, 
পথেই পড়ে মনুষ্যত্ব, 
হারিয়ে গেছে আলোর সে পথ,
যে পথ সমৃদ্ধি বয়ে আনতো। 

শিশুর চোখেও অগ্নিবারি, 
কঙ্কালসার চেতনা, 
ভুলেই আছে আলোর দিশা -
মিশে গেছে কালরাত্রি। 

           **********
রচনাকাল : ১১/৬/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 8  Europe : 22  France : 1  Germany : 9  Hungary : 2  India : 165  Iran, Islamic R : 1  Ireland : 1  
Italy : 1  Japan : 1  Kyrgyzstan : 1  Russian Federat : 8  Saudi Arabia : 17  Sweden : 17  Ukraine : 5  United Kingdom : 10  United States : 136  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 8  Europe : 22  
France : 1  Germany : 9  Hungary : 2  India : 165  
Iran, Islamic R : 1  Ireland : 1  Italy : 1  Japan : 1  
Kyrgyzstan : 1  Russian Federat : 8  Saudi Arabia : 17  Sweden : 17  
Ukraine : 5  United Kingdom : 10  United States : 136  Vietnam : 4  
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আলোর পথে by Santu pramanick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী