ভালোবাসার নাম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৯০৭৫ জন পড়েছেন।
ঐ যে দূরে পাহাড় কোলে
ছোট্ট একটি গ্রাম,
সেই গ্রামটি আমার কাছে ভালোবাসার নাম।
পথের ধারে ছুটে ছুটে 
শিশুরা যায় পাঠ শালা তে,
যে যার মতো কাজের খোঁজে ,
কেউ বা যায় কাঠ কুড়াতে।

উনুন এ তে আগুন দিয়ে
করবে তারা রান্না।


ছোট্ট শিশু ঘরের কোণে 
জুড়ছে কেনো কান্না?

হিংসা ঘৃণা মানেটা কি?
কেউ যে তারা জানেনা কি?
সরল ভাবে আপন মনে
যে যার মতো গল্প করে,
যাবো সেথায় কল্পলোকে
 সেথায় নিবিড় টান,
মন বলে আজ সেই খানেতেই আছেন ভগবান।।
রচনাকাল : ১০/৬/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 13  Europe : 1  France : 3  Germany : 9  India : 186  Ireland : 12  Japan : 3  Russian Federat : 5  Saudi Arabia : 18  
Sweden : 13  Tunisia : 1  Turkey : 1  Ukraine : 7  United Kingdom : 11  United States : 125  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 13  Europe : 1  France : 3  
Germany : 9  India : 186  Ireland : 12  Japan : 3  
Russian Federat : 5  Saudi Arabia : 18  Sweden : 13  Tunisia : 1  
Turkey : 1  Ukraine : 7  United Kingdom : 11  United States : 125  
Vietnam : 1  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালোবাসার নাম by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৭২
  • প্রকাশিত অন্যান্য লেখনী