গাজনের মেলা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ২৮০০৫ জন পড়েছেন।
Rupak Ghosh
গাজনের মেলা

       রূপক ঘোষ
        গ্রীনপার্ক

গাজনে বসেছে মেলা মাঠের এক ধারে, 
পসরা সাজিয়ে দোকানী বসে সারে সারে। 
কেউ বেচে তেলে ভাজা, কেউ ভেলপুরী, 
কেউ বেচে জামা কাপড়, কেউ মনিহারী।। 

কত কিছু বেচা-কেনা চলছে মেলায়, 
কিছুই থাকে না পড়ে সহজে বিকায়। 
ফুচকার দোকানেতে মেয়েদের মেলা, 
গাজনেতে একপাশে চলে লাঠি খেলা।।

ভেঁপু বাঁশি নিয়ে মুখে কচি-কাঁচা দল, 
চলেছে বীরের মত হাতে পিস্তল। 
ভেঁপুর আওয়াজে তে কানে লাগে তালা, 
ওদিকে হয়েছে শুরু গাজনের পালা।। 

ঘুরছে নাগরদোলা লেগে গেছে ভীড়, 
চড়ার সময়ে কেউ ভয়ে অস্থির।
গাজনে সেজেছে 'সঙ' দেবতার বেশে,
দিচ্ছে প্রণামী তাদের সরল বিশ্বাসে।।

কবিয়াল করেছে শুরু কবির লড়াই,
মন দিয়ে কবি গান শুনছে সবাই।
হই-চই থেমে আসে যত বাড়ে বেলা,
চুপচাপ হয়ে পড়ে গাজনের মেলা।।

      ২০শে  জ্যৈষ্ঠ,  ১৪২৭
রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 3  China : 13  Europe : 1  France : 1  Germany : 8  India : 172  Iran, Islamic R : 2  Ireland : 3  
Japan : 4  Morocco : 1  Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 26  Sweden : 12  Ukraine : 8  United Kingdom : 17  United States : 138  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 3  China : 13  
Europe : 1  France : 1  Germany : 8  India : 172  
Iran, Islamic R : 2  Ireland : 3  Japan : 4  Morocco : 1  
Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 26  Sweden : 12  
Ukraine : 8  United Kingdom : 17  United States : 138  Vietnam : 4  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাজনের মেলা by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৬৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী