কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৯০৩ জন পড়েছেন।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে (সপ্তম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর কাছে বট তরুশাখে,
পাখি সব করে রব নীড় বেঁধে থাকে।
নদীচরে আলো ঝরে প্রভাত সময়ে,
কুলু কুলু অবিরাম নদী চলে বয়ে।


এপারে নদীর কাছে পলাশের বন,
রাখালিয়া বাঁশি সুরে মন উচাটন।
গোরুগাড়ি পার হয় নদী বয়ে চলে,
কেহবা করিছে স্নান অজয়ের জলে।


দুই পারে ছোট গ্রাম,  নদী মাঝখানে,
কোকিলের ডাক শুনি আমের বাগানে।
আমবন, তালবন, পথ গেছে বেঁকে,
গাঁয়ের বধূরা জল আনে নদী থেকে।


দিন শেষে সন্ধ্যা নামে, অজয়ের তীরে,
রাত কেটে ভোর হয়ে আসে ধীরে ধীরে।
প্রভাত আলোয় দেখি অজয়ের মুখ,
সোনার চাদরে মোড়া দেখে বড় সুখ।
রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 8  Europe : 2  France : 3  Germany : 10  India : 156  Ireland : 9  Jamaica : 1  Japan : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 17  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 11  United States : 149  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 8  Europe : 2  France : 3  
Germany : 10  India : 156  Ireland : 9  Jamaica : 1  
Japan : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 17  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 11  
United States : 149  Vietnam : 3  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬৩১
  • প্রকাশিত অন্যান্য লেখনী