কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৬ টি দেশ ব্যাপী ৪৮০৫৯৮ জন পড়েছেন।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে (ষষ্ঠ পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী



নামটি অজয় নদী
সুশীতল জল,
কুলু কুলু বয়ে চলে
সদা অবিরল।


নদীচরে বক বসে
শালিকেরা আসে,
পানকৌড়ি ডুব দেয়
কভু জলে ভাসে।


জল নিতে আসে বধূ
রাঙাপথ ধরে,
কলসীতে জল নিয়ে
চলে নিজ ঘরে।


বালকেরা স্নান করে
অজয়ের ঘাটে,
স্নান হলে দলে দলে
রাঙাপথে হাঁটে।


রাঙাপথ এসে মিশে
গ্রাম সীমানায়,
আঁকাবাঁকা গলিপথ
গাঁয়ের রাস্তায়।


অজয়ের নদীঘাটে
পড়ে আসে বেলা,
ক্রমে ক্রমে সাঙ্গ হয়
দিবসের খেলা।


অজয় নদীর ঘাটে
সূর্য পড়ে ঢলে,
সোনালী কিরণ ঝরে
অজয়ের জলে।


অবশেষে সন্ধ্যা নামে
অজয়ের ঘাটে,
শেয়ালেরা হাঁক দেয়
চাঁপাডাঙা মাঠে।
রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 10  Europe : 2  France : 1  Germany : 7  India : 169  Iran, Islamic R : 1  Ireland : 20  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 16  Sweden : 10  Ukraine : 8  United Kingdom : 9  United States : 133  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 10  Europe : 2  France : 1  
Germany : 7  India : 169  Iran, Islamic R : 1  Ireland : 20  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 16  Sweden : 10  
Ukraine : 8  United Kingdom : 9  United States : 133  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৩৭৮৪০
  • প্রকাশিত অন্যান্য লেখনী