কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৬ টি দেশ ব্যাপী ৪৭৬৩৫২ জন পড়েছেন।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে (দ্বিতীয় পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর চরে
সোনারোদ পড়ে ঝরে
প্রভাত পাখিরা তরুশাখে,


এপারে গাঁয়ের পথে,
অর্জুন, অশ্বত্থ, বটে
কিচিমিচি করে পাখি ডাকে।


দুপুরে পাড়ার ছেলে
স্নান সারে নদীজলে,
কলসী কাঁখে বধূরা চলে ঘরে,


বক বসে নদীচরে,
ছোট পুঁটিমাছ ধরে,
অবশেষে বেলা আসে পড়ে।


অজয়ের নদীঘাটে
সূর্য বসেছে পাটে,
দিনশেষে সন্ধ্যা আসে যবে,


ওপারেতে শালবনে
চাঁদ ওঠে পূবকোণে
জোছনায় ঝরে আলো ভবে।


রাত কাটে ভোর হয়,
ভোরের হাওয়া বয়,
অজয় আপন বেগে চলে,


খেয়াঘাটে মাঝি আসে
নদীজলে তরী ভাসে,
ঘাট ভরে জন কোলাহলে।
রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 2  France : 4  Germany : 3  India : 148  Ireland : 6  Romania : 6  Russian Federat : 4  Saudi Arabia : 13  
Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 8  United States : 141  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 3  Europe : 2  France : 4  
Germany : 3  India : 148  Ireland : 6  Romania : 6  
Russian Federat : 4  Saudi Arabia : 13  Sweden : 10  Ukraine : 4  
United Kingdom : 8  United States : 141  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২১০০১
  • প্রকাশিত অন্যান্য লেখনী