কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৯১৮ জন পড়েছেন।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে (প্রথম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


বইছে নদী আপন বেগে
কুলু কুলু অবিরাম,
স্নিগ্ধ শীতল তরুর ছায়া
দুই পারে দুই গ্রাম।


বৈশাখ মাসে অজয় নদে
থাকে শুধু হাঁটুজল,
রৌদ্রে তপ্ত নদীর বালিতে
আসেনা শালিকদল।


বলাকা উড়ে নদীর চরে
পথিকেরা হেঁটে চলে,
ছেলেরা আসে নদীর ঘাটে
স্নান করে নদীজলে।


বিকাল হলে পশ্চিম পানে
সূর্য ডুবে লাল হয়ে,
আপন বেগে অজয় নদী
কুলু কুলু চলে বয়ে।


সন্ধ্যা নেমেছে নদীর চরে
শীতল সমীর বয়,
জোছনা রাতে চাঁদ উঠেছে
রাত কাটে ভোর হয়।
রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 7  Europe : 1  France : 5  Germany : 9  Hong Kong : 1  India : 172  Ireland : 7  Japan : 8  
Jordan : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 14  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 10  United States : 180  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 7  Europe : 1  
France : 5  Germany : 9  Hong Kong : 1  India : 172  
Ireland : 7  Japan : 8  Jordan : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 14  Sweden : 10  
Ukraine : 5  United Kingdom : 10  United States : 180  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬৪৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী