গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫৯৭০৯ জন পড়েছেন।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি স্বর্গ আমার 
আমি গাঁকে ভালবাসি,
সবুজ মাঠে উপচে পড়ে
সোনার ধানের হাসি।

গাঁয়ের পথে দুই ধারেতে
সবুজ শীতল ছায়া,
গাঁয়েই আছে স্নেহ পরশ
মমতা মাখানো মায়া।

এই গাঁয়েতে লাঙল চষে
আমার গাঁয়ের চাষী,
সবুজ মাঠে নুইয়ে পড়ে
ধান শিষ রাশি রাশি।

এই গাঁয়েতে বাজায় বাঁশি
গাঁয়ের রাখাল ভাই,
মধুর সুরে বাজায় দুরে
তুলনা যে তার নাই।

সকাল হলে অরুণ রবি
সোনা কিরণ ছড়ায়,
তরুর শাখে পাখিরা ডাকে
প্রভাত পাখিরা গায়।

রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 3  China : 17  Europe : 2  France : 5  Germany : 3  India : 142  Ireland : 6  Japan : 1  Jordan : 1  
Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 9  Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 8  United States : 149  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 3  China : 17  Europe : 2  
France : 5  Germany : 3  India : 142  Ireland : 6  
Japan : 1  Jordan : 1  Romania : 5  Russian Federat : 8  
Saudi Arabia : 9  Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 8  
United States : 149  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৫৮৫২৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী