মর্মান্তিক
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : অস্মিতা ভাদুরী
দেশ : India , শহর : Konnagar

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৪ টি লেখনী ৪৬ টি দেশ ব্যাপী ১২৫০১ জন পড়েছেন।
ট্রেনের জানালার ধারে বসেছিলেন এক প্রৌঢ় ভদ্রলোক । 
ছোট্ট ছেলেটি তার গা ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিল বাইরের পৃথিবীটাকে। 
জানালার কাঁচে ফর্সা টুকটকে গাল ঠেকিয়ে বোঝার চেষ্টা করছিল ----
জানালার ওপারেও কি এরকম বসার জায়গা আছে? 
একইরকম মানুষ আছে ? আমিও আছি ?

ওর মনের কথা বুঝতে পেরে, 
প্রৌঢ় তুলে দিলেন জানালার কাঁচ । 
তাঁর দিকে ফিরে , 
যেন মুক্তির স্বাদ পেয়েছে , 
এমন ভঙ্গিতে মুচকি হাসলো 
ছেলেটি । 
এখন দৃষ্টিপথে নিজের অবয়ব উধাও। গাছপালা, ঘরবাড়ি, সবকিছু ছুটে চলেছে শিশুমনের সঙ্গে পাল্লা দিয়ে । 

মা একবার সাবধান করলেন 
'' বাইরে হাত দিয়োনা, জানালায় ধূলো, মুখেও আঙ্গুল দিওনা। '' 
চোখ না সরিয়ে ঘাড় নাড়ল ছেলেটি । 
একেকটা প্ল্যাটফর্ম আসছে আর বড্ড লোকের ভিড়, গন্ডগোল । 
কত কিছু আছে ওই লোকগুলোর কাছে । কত খেলনা। বন্দুক ,লাট্টু, দম দেয়া ভালুক কেমন ড্রাম বাজাচ্ছে কি সুন্দর .....আরে ওই তো পিচকিরিও আছে । 
ছেলেটি ফিরল এবার মায়ের দিকে । 
চোখের ইশারায় কিনে দেয়ার মিনতি । 
'' দোলের দেরী আছে খোকন'' ..........
অভিমানী চোখ আবার জানালার বাইরে । 
পরের ষ্টেশনে আবার চেঁচামেচি , গন্ডগোল । 
সুরটা যেন একটু বেসুরোই লাগছে সকলের কানে । 

একটা বড় পাথরের টুকরো , 
ছুটে এলো জানালার দিকে, 

ছেলেটি অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে , 
দুনিয়ার বিস্ময় আর লাল গাঢ় রক্তে মাখামাখি কচি মুখটা । 
'' মাগো ! তুমি যে বললে , দোলের দেরী আছে, ওরা কেন রং দিল আমায় ? ? ? ? ? 

সূর্যদেবও তখন তার সমস্ত রং ঢেলে আকাশের বুকে মুখ লুকোতে ব্যস্ত হয়ে পড়লেন 
নিদারুন লজ্জা,ঘৃণা আর অপরিসীম অক্ষমতায়, যন্ত্রণায় ।
রচনাকাল : ৯/৬/২০২০
© কিশলয় এবং অস্মিতা ভাদুরী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 16  China : 20  Europe : 1  France : 5  Germany : 9  India : 202  Ireland : 1  Japan : 11  Lithuania : 1  Russian Federat : 4  
Saudi Arabia : 22  Sweden : 12  Ukraine : 8  United Kingdom : 7  United States : 168  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 16  China : 20  Europe : 1  France : 5  
Germany : 9  India : 202  Ireland : 1  Japan : 11  
Lithuania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 22  Sweden : 12  
Ukraine : 8  United Kingdom : 7  United States : 168  
লেখিকা পরিচিতি -
                          ১৯৯১ সালের ১১ই জানুয়ারি হাওড়া জেলার অখ্যাত গ্রাম হিরাপুরে জন্মগ্রহণ করেন অস্মিতা। বর্তমানে কোন্নগরবাসী এই লেখিকার, ছোট থেকেই লেখা লিখির প্রতি ঝোঁক ছিল। মূলত মা কে দেখেই অনুপ্রেরণা পান লেখিকা। পেশায় শিক্ষিকা হলেও শখ বলতে নিজের ছোট্ট বাগানের ও পোষ্যদের পরিচর্যার পাশাপাশি গান শুনতে ভীষন ভালোবাসেন। বেড়ানো, ছবিতোলা, নাচের কোরিওগ্রাফ করা শখের মধ্যেই পড়ে। কলম যেহেতু তলোয়ারের চেয়েও  শক্তিশালী, তাই নিজের বলতে না পারা সব কিছুর প্রতিবাদ লেখা দিয়েই করেন। 

ভালো থাকায় ও ভালো রাখায় বিশ্বাসী হয়ে, পরিচিত অক্ষর ও শব্দ দিয়েই , নতুন গল্পমালার সৃষ্টি করেন ! 
                          
© কিশলয় এবং অস্মিতা ভাদুরী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মর্মান্তিক by Asmita Bhadury is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৫০৩৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী