গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব) ।
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৫১৮৫ জন পড়েছেন।
Lakshman Bhandary
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের ছোট গাঁয়ে সুশীতল তরুছায়ে
ছোট ছোট মাটির কুটির,
দূরে গ্রাম সীমানায় রাঙাপথ চলে যায়
দেখা যায় অজয়ের তীর।

রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
খেজুর সুপারি আম জাম,
নয়ন দিঘির জলে রাজহাঁস ভেসে চলে
পানকৌড়ি ডুবে অবিরাম।

সবুজ ডাঙার পরে গরু ও মহিষ চরে
রাখাল বাজায় তার বাঁশি,
সবুজ লতানো গাছে খেতমাঠ ভরে আছে
মাঠে মাঠে চাষ করে চাষী।

বধূরা কলসী কাঁখে জল নিয়ে দিঘি থেকে
চলে সবে আপন ঘরেতে,
পাড়ার কুকুরগুলো রাস্তায় উড়ায় ধূলো,
আঁকাবাঁকা সরু গলি পথে, 

দিনশেষে তারপরে সূর্যি ডুবে নদীচরে
সাঁঝের আঁধার নামে গাঁয়ে,
আমার গাঁয়ের মাঝে সাঁঝের সানাই বাজে
দূরে কাঁকন তলার বাঁয়ে।

কভু কভু মধ্যরাতে ফকিরডাঙার মাঠে
শৃগালেরা হুক্কা হুয়া ডাকে,
শীতল সমীর বয় নতুন প্রভাত হয়
উঠে রবি আকাশের ফাঁকে।

রচনাকাল : ৮/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 9  Europe : 1  France : 2  Germany : 10  India : 163  Ireland : 7  Japan : 1  Pakistan : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 13  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 11  United States : 136  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 9  Europe : 1  France : 2  
Germany : 10  India : 163  Ireland : 7  Japan : 1  
Pakistan : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 13  
Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 11  United States : 136  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব) । by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩৩৭২৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী