শেষ কথা
আনুমানিক পঠন সময় : ৪ মিনিট

কবি : মেঘনাদ দত্ত
দেশ : India , শহর : Purba Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ২৯ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ১৯৪১৪ জন পড়েছেন।
                                          শেষ কথা
                                        মেঘনাদ দত্ত

      
                   ' কেন এই আনাগোনা , কেন মিছে দেখাশোনা ,
                                      দুদিনের তরে ,.......
                     আজ বাদে কাল যারে    ভুলে যাবে একেবারে
                                      পরের মতন  .......'

                     ...আসছি ! ......

                    দেখা কি হবে না আর ?!.....

                     তোমার কপোলের ডিম্পল
                     আর নরম হাসির যে সম্পর্ক,
                     যেমন সম্পর্ক জোনাকির সঙ্গে জ্যোৎস্নার,
                     তেমনি থাকবে তোমার আমার....
      
                     সম্পর্কের মায়াবী  ভেলায়
                     থাকবে কি  মউরির মৃদু গন্ধ ?
              
                     উৎসাহের ব্যথা থাকবে,
                     উদ্যমের ভাবনা থাকবে,
                     অলস কীটের শব্দে
                     সারাটা সকাল বিষন্নতায় ভরা থাকবে।
                   ' কিশোরীর স্তন প্রথম জননী হয়ে
                     যেমন নদীর ঢেউয়ে গলে
                     তেমন শান্তি থাকবে'!
                   আর হ্যাঁ......
                      ঋত্বিকের বাস্তবতা মনে থাকবে।
                      আসছি.....ভালো থেকো !

                      তুমিও ভালো থেকো... শোন ? শেষকথা...
                      অবিশেষণ  অচিরা কিন্তু
                      নবীনকে চিরদিন চাইবে !     
রচনাকাল : ৭/৬/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 6  Europe : 3  France : 20  Germany : 60  Hong Kong : 18  India : 685  Japan : 4  Lithuania : 6  
Norway : 24  Philippines : 1  Romania : 4  Russian Federat : 11  Saudi Arabia : 27  Switzerland : 7  Ukraine : 22  United Arab Emi : 1  United Kingdom : 34  United States : 220  
Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 6  Europe : 3  
France : 20  Germany : 60  Hong Kong : 18  India : 685  
Japan : 4  Lithuania : 6  Norway : 24  Philippines : 1  
Romania : 4  Russian Federat : 11  Saudi Arabia : 27  Switzerland : 7  
Ukraine : 22  United Arab Emi : 1  United Kingdom : 34  United States : 220  
Vietnam : 1  
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শেষ কথা by Meghnad Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩২৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী