পাঠশালা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২৪৪৮৬ জন পড়েছেন।
Rupak Ghosh
গ্রামে বসে পাঠশালা, একচালা ঘরেতে,
পাঠশালা ঘেরা আছে দরমার বেড়াতে। 
ঢেকে আছে চারিপাশ,  গাছপালা - পুকুরে,
গরম লাগে না তাই, গ্রীষ্মের দুপুরে।।

পাঠশালে ছেলে সব, হাতে নিয়ে আসে বই,
পড়াশুনায় ফাঁকিবাজি, শুধু করে হই-চই।
গুরুমশাই ছাতা মাথায়, পাঠশালে ঢোকে যেই,
ছেলেগুলো চুপচাপ,মুখে কোন 'রা' নেই।।

তালপাতার পাখা দিয়ে, হাওয়া খায় সজোরে,
ছিপছিপে বেত নিয়ে, বসে আছে চেয়ারে।
এরপরে গুরুমশাই, নামতা টা পড়ছে,
দুলে দুলে, সুর করে, ওরা তাই বলছে।।

খাতাগুলো বার করে, অঙ্কটা লিখে নে,
মন দিয়ে তাড়াতাড়ি, অঙ্কটা কষে নে। 
এই বলে গুরুমশাই, মাথা রাখে চেয়ারে,
ঘন ঘন নাক ডাকে,কি যে সুর আহা রে!

এই ফাঁকে ছেলেরা,গুটি গুটি বেরিয়ে,
কাঁচা আম পেড়ে খায়, নুন দিয়ে মাখিয়ে।
তারপরে মেতে ওঠে, গল্প আর  খেলাতে,
ঠেলাঠেলি, হাতাহাতি তাও চলে ঘরেতে।।

হঠাৎ জেগে বলে, অঙ্কটা  কষেছিস?
খাতাগুলো দেখা দেখি, কি তোরা শিখেছিস? 
এরই ফাঁকে ঢং ঢং, ঘণ্টা যেই বাজলো,
আজ নয় কাল হবে, বলে বাড়ি ছুটলো।।
রচনাকাল : ৭/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 12  Europe : 4  Germany : 5  India : 147  Ireland : 1  Japan : 2  Kazakhstan : 1  Russian Federat : 8  
Saudi Arabia : 14  Sweden : 12  Ukraine : 7  United Kingdom : 10  United States : 146  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 12  Europe : 4  
Germany : 5  India : 147  Ireland : 1  Japan : 2  
Kazakhstan : 1  Russian Federat : 8  Saudi Arabia : 14  Sweden : 12  
Ukraine : 7  United Kingdom : 10  United States : 146  Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পাঠশালা by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩২৮৪১২
  • প্রকাশিত অন্যান্য লেখনী