গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (চতুৰ্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২১২৮ জন পড়েছেন।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (চতুৰ্থ পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট ঘর সবুজের মাঠ,
রাঙাপথ গেছে চলে সোজ নদীঘাট।
রাঙাপথে আম জাম কাঁঠালের বন,
কোকিলের কুহুতানে হরষিত মন।

গাঁয়ে আছে পদ্মদিঘি কালো তার জল,
হাঁসগুলি সারাদিন করে কোলাহল।
পদ্মদিঘি দুই পাড়ে আছে তালগাছ,
দিঘিজলে জেলে সব রোজ ধরে মাছ।

গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
দিবানিশি কুলু কুলু অবিরাম বয়।
নদীঘাটে সন্ধ্যা নামে আঁধার ঘনায়,
পাখি সব আসে ফিরে আপন বাসায়।

গাঁয়ের সবাই ভাই, আমার আপন,
গাঁয়ের কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।

রচনাকাল : ৬/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 21  France : 7  Germany : 7  India : 144  Ireland : 5  Japan : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 15  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 11  United States : 144  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 21  France : 7  
Germany : 7  India : 144  Ireland : 5  Japan : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 15  Sweden : 10  
Ukraine : 5  United Kingdom : 11  United States : 144  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (চতুৰ্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৬০৪
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী