স্বীকারোক্তি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অস্মিতা ভাদুরী
দেশ : India , শহর : Konnagar

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৪ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ১২৮৫১ জন পড়েছেন।
আমরা যারা মারছি তোমায়
মারছি তোমার মাকেও সব,
জানো না কি আমাদের কেও
বাঁচিয়ে রাখা অসম্ভব !

যদি তোমার মাকে মেরে
খুশি আমরা না হোতাম,
তাহলে কি খাওয়ার ফাঁদে
বারুদ ঠেসে ফল দিতাম ?

আমরা সবাই মরবো এবং
কষ্ট পাবো তোর মতোই ,
মোটেও ছাড় পাবো না তো
কেউকেটা হই যে যতই !

আজকে দেখে তোকে যারা
ফেলছে বসে চোখের জল,
তাদের কেও ছাড়বে না কেউ
মানুষ হওয়ার এটাই ফল !

যদি আমরা তোদের মতো
বনের পশুই হতাম,
প্ৰকৃতির এই ধ্বংসলীলায়
হয়তো বেঁচেও যেতাম।

কিন্তু আমরা উন্নত আর
শিক্ষিত যে অনেক গুন,
তাইতো খাবার খেতে দিয়ে
করেছি তোর মাকে খুন।

আমরা অনেক ক্ষমতা রাখি,
অনেক আছে মোদের আশ !
তবুও চুপ ঘরের কোণে,
বাইরে দেখে ভাইরাস !

এত শিক্ষা পেয়েছি তবু,
ডিগ্রি পাওয়া থামছে না !
মোদের হাতে পড়লে হয়তো
ভগবান ও বাঁচবে না !
রচনাকাল : ৫/৬/২০২০
© কিশলয় এবং অস্মিতা ভাদুরী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 19  China : 18  Europe : 2  France : 2  Germany : 9  India : 243  Indonesia : 1  Ireland : 16  Japan : 16  Lithuania : 1  
Netherlands : 1  Russian Federat : 1  Satellite Provi : 1  Saudi Arabia : 25  Serbia : 1  Ukraine : 5  United Kingdom : 12  United States : 182  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 19  China : 18  Europe : 2  France : 2  
Germany : 9  India : 243  Indonesia : 1  Ireland : 16  
Japan : 16  Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 1  
Satellite Provi : 1  Saudi Arabia : 25  Serbia : 1  Ukraine : 5  
United Kingdom : 12  United States : 182  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          ১৯৯১ সালের ১১ই জানুয়ারি হাওড়া জেলার অখ্যাত গ্রাম হিরাপুরে জন্মগ্রহণ করেন অস্মিতা। বর্তমানে কোন্নগরবাসী এই লেখিকার, ছোট থেকেই লেখা লিখির প্রতি ঝোঁক ছিল। মূলত মা কে দেখেই অনুপ্রেরণা পান লেখিকা। পেশায় শিক্ষিকা হলেও শখ বলতে নিজের ছোট্ট বাগানের ও পোষ্যদের পরিচর্যার পাশাপাশি গান শুনতে ভীষন ভালোবাসেন। বেড়ানো, ছবিতোলা, নাচের কোরিওগ্রাফ করা শখের মধ্যেই পড়ে। কলম যেহেতু তলোয়ারের চেয়েও  শক্তিশালী, তাই নিজের বলতে না পারা সব কিছুর প্রতিবাদ লেখা দিয়েই করেন। 

ভালো থাকায় ও ভালো রাখায় বিশ্বাসী হয়ে, পরিচিত অক্ষর ও শব্দ দিয়েই , নতুন গল্পমালার সৃষ্টি করেন ! 
                          
© কিশলয় এবং অস্মিতা ভাদুরী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বীকারোক্তি by Asmita Bhadury is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩০২
  • প্রকাশিত অন্যান্য লেখনী