আয়ুষ্কাল
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : মোনালিসা রায়
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ২২ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ২২৯৭৬ জন পড়েছেন।
Monalisa Roy
ছাদের আলসেতে ভর করে দাঁড়িয়ে
 নীলিমা চোখ রাখল দূর নীলিমায়। 
দেখল কেমন করে মেঘ পরীরা 
      হাওয়ায় ভর করে
এগিয়ে চলেছে একটার পর একটা। 
কোনটা ঘন কালো, কোনটা সাদা
 কোনটা বা আবছা আলো আঁধার। 
যেতে যেতে কেমন করে একে অপরের 
       সাথে মিলেমিশে যাচ্ছে।
যাচ্ছে ছন্দে ছোট বড় নানা মেঘের দল। 
 মিলেমিশে একাকার হয়ে তৈরী করল 
      এক ঘন কালো মেঘের,
    তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ল। 
শেষ হল তখনকার মতো কিছু মেঘের। 
      আবার সৃষ্টি হল কিছু মেঘ। 
      সমস্ত কিছুর শেষে আবার 
         ঝরে পড়ল বৃষ্টি হয়ে। 
নীলিমা ভাবল এই আবর্তনের ধারা 
     আমাদের মধ্যেও বর্তমান। 
মনাকাশে কিছু অভিজ্ঞতার সমন্বয়। 
 কোনটা সুখের, কোনটা দুঃখের
       কোনটা বা অতি দুঃখের। 
ব্যথায় ব্যথায় ভরে জমাট বাঁধে বুকে। 
    সুখ-দুঃখ তারপর মিলেমিশে 
          একাকার হয়ে যায়। 
কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু আনন্দ 
 কালের নিয়মে নিঃশেষিত হয় সব। 
চলে যায় কোন এক অজানা ঠিকানায়। 
        আবার সৃষ্টি হয় মানুষের, 
সব কাজ শেষে আবার একই ভাবে
              আসা, যাওয়া। 
এ রহস্য কে করিবে ভেদ,
      নীলিমা ভাবে। 
    আবার ভাবে নাই বা হল ভেদ, 
যা হচ্ছে তা হোক না কালের নিয়মে।। 
   

রচনাকাল : ৫/৬/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 32  China : 9  Europe : 1  Germany : 10  India : 197  Ireland : 3  Japan : 2  Netherlands : 1  Saudi Arabia : 29  
Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 16  United States : 148  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 32  China : 9  Europe : 1  
Germany : 10  India : 197  Ireland : 3  Japan : 2  
Netherlands : 1  Saudi Arabia : 29  Sweden : 9  Ukraine : 3  
United Kingdom : 16  United States : 148  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          মোনালিসা রায় ১১ই ফেব্রুয়ারি হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন।

উনি অনার্স গ্রাজুয়েট ও এম. এ। লেখালেখি করতে উনি খুবই ভালোবাসেন। ওনার লেখালেখির অনুপ্রেরণা ওনার বাবা, মা।

লেখালেখি ছাড়াও আঁকা, গানেও উনি সমান উৎসাহী। 
                          
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আয়ুষ্কাল by Monalisa Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭০৫৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী