গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৭৩ জন পড়েছেন।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁ যে আমার মা......এই মাটি আমার মা.... 
গাঁয়ের মাটি স্বর্গ আমার তার নাইকো তুলনা।

মাটিতে ফলে সোনার ফসল,
দিঘিতে ফুটে সোনার কমল,
এমন স্নিগ্ধ অজয়ের জল কোথাও পাবে না।

গাঁ যে আমার মা......এই মাটি আমার মা.... 
গাঁয়ের মাটি স্বর্গ আমার তার নাইকো তুলনা।

আঁকা বাঁকা সরু গলির পথে,
মুরগীরা ডাকে সকাল হতে।
লোক চলেছে রাঙা মাটি পথে শুরু আনাগোনা।

গাঁ যে আমার মা......এই মাটি আমার মা.... 
গাঁয়ের মাটি স্বর্গ আমার তার নাইকো তুলনা।

গাঁয়ের পাশে অজয়নদীর ঘাটে,
উত্তরে ওই চাঁপা ডাঙার মাঠে,
মাঠে মাঠে সারাটা দিন কাটে, বোঝা যায় না।

গাঁ যে আমার মা......এই মাটি আমার মা.... 
গাঁয়ের মাটি স্বর্গ আমার তার নাইকো তুলনা।

অস্তাচল রবি পশ্চিমের পানে,
সাঁঝ হলো দিবসের অবসানে,
চাঁদ উঠে ওই বাঁশের বাগানে, ঘুম তো আসে না।

গাঁ যে আমার মা......এই মাটি আমার মা.... 
গাঁয়ের মাটি স্বর্গ আমার তার নাইকো তুলনা।

রচনাকাল : ৫/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 6  China : 9  Europe : 190  France : 5  Germany : 11  India : 172  Ireland : 12  Italy : 1  Japan : 2  
Luxembourg : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 12  Singapore : 2  Sweden : 10  Ukraine : 6  United Kingdom : 15  United States : 163  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 6  China : 9  Europe : 190  
France : 5  Germany : 11  India : 172  Ireland : 12  
Italy : 1  Japan : 2  Luxembourg : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 12  Singapore : 2  Sweden : 10  
Ukraine : 6  United Kingdom : 15  United States : 163  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী