অভাব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : লিজা মন্ডল
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ১৪২৬০ জন পড়েছেন।
Liza Mondal
প্রায় মাস-দেড়েক বাদে বুলা শিখা বৌদির বাড়ি যাচ্ছে। এই কটা দিন বিন্দির বাবা বুলাকে বেশ যত্নেই রেখেছিলো। ভোলা এমনিতে বেশ ভালো , কিন্তু পেটে লাল জল পড়লেই অন্য মানুষ।

লকডাউনের জেড়ে মদের দোকানগুলো বন্ধ হয়ে ভালোই হয়েছে । যেই না ভাবা ! ওমনি ভোলা পাশে এসে ফিসফিসিয়ে বললো , ' টিনের কৌটাতে দেখলাম , দুশোটাকা রেখেছিলি , আমি নিয়ে যাচ্ছি , আজ বিনটে বললো , মালের দুকান টা খুলবে লে । ' 

বুলা হতবাক , চোখের কোল দিয়ে এক-ফোঁটা জল গড়িয়ে গেলো , ভাবলো , কাল বিন্দির মুখে সে কি ভাবে দু-মুঠো ভাত তুলে দেবে? কি কোরে সে চাল টা কিনে এক সপ্তাহের জন্য রেখে দেবে? কি কোরে করবে সে সব কিছু ,এই ভেবে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিশ্চুপে চোখের জল ফেলে তারই আধ-,পুরোনো শাড়ির আঁচল দিয়ে তা মুছে নিয়ে বাকি পথ চলতে শুরু করলো ধীর গতিতে।

এই কিছুদিন বুঝি সবই সপ্ন ছিলো বুলার কাছে , সারা বিশ্বব্যাপী কোরোনার ত্রাসে যে লকডাউন হয়েছে , তা যে আরও কতো বুলার মতো মেয়ে বা বউ এর মুখে একটু হাসি একটু সুখের প্রলেপ ছড়িয়ে দিয়েছে , তা আমাদের কাছে অজানাই হয়ে থাকবে।
রচনাকাল : ৫/৬/২০২০
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 18  Europe : 2  France : 5  Germany : 7  India : 203  Ireland : 13  Japan : 1  Russian Federat : 12  Saudi Arabia : 15  
Sweden : 12  Ukraine : 7  United Kingdom : 11  United States : 174  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 18  Europe : 2  France : 5  
Germany : 7  India : 203  Ireland : 13  Japan : 1  
Russian Federat : 12  Saudi Arabia : 15  Sweden : 12  Ukraine : 7  
United Kingdom : 11  United States : 174  Vietnam : 4  
লেখিকা পরিচিতি -
                          লিজা মন্ডল (সাহা) ১৭ই মার্চ , উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন।

তিনি ছোট থেকে পড়াশুনার পাশাপাশি গান, নাচের চর্চাও করেছেন। পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়েই তাঁর পড়াশুনা। ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার প্রবণতা খুবই ছিল , তাছাড়া সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন লেখক-কবিদের গল্প , উপন্যাস, কবিতা ইত্যাদি পড়তেও তিনি ভালোবাসেন।  
                          
© কিশলয় এবং লিজা মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অভাব by Liza Mondal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫১৫২৩৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী