গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০২১২৯ জন পড়েছেন।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে পথের বাঁয়ে
আছে দিঘি কালো জল,
দিঘির জলে সাঁতার কাটে
হাঁসগুলি অবিরল।

আমার গাঁয়ে শীতল ছায়ে
আছে ছোট ছোট ঘর,
গাঁয়ের পাশে অজয় নদী
দুই ধারে বালি চর।

পথের ধারে আম বাগানে
কোকিলের কুহুতান,
একতারায় মধুর সুরে
বাউলেরা গাহে গান।

নদীর ধারে বটের গাছে
পাখিরা বাসায় থাকে,
শাল, পিয়াল, পলাশ বন
অজয় নদীর বাঁকে।

গাঁ যে আমার, মাটি আমার
আমি মাকে ভালবাসি,
এই গাঁয়েতে আবার যেন
বারে বারে ফিরে আসি।

রচনাকাল : ৪/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 7  Cote D : 1  Europe : 24  France : 5  Germany : 5  India : 152  Ireland : 2  Japan : 2  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 13  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 10  United States : 128  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 7  Cote D : 1  Europe : 24  
France : 5  Germany : 5  India : 152  Ireland : 2  
Japan : 2  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 13  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 10  
United States : 128  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৬০৪
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী