গাঁ আমার মা, মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৯১৩ জন পড়েছেন।
গাঁ আমার মা, মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা   (প্রথম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের ছোট গাঁয়ে রাঙা মাটি পথে,
রাঙাপথে লোক চলে সেই ভোর হতে।
সকালে সোনার রবি উঠে লাল হয়ে,
গাঁয়ের অজয় নদী শুধু চলে বয়ে।

আমাদের ছোট গাঁয়ে পাখি গীত গায়,
ফুল ফুটে বনে বনে সেথা অলি ধায়।
কলসী কাঁখে কুলবৌ আসে জল নিতে,
সরু অলি গলি পথে গাঁয়ের দিঘিতে।

ছোট গাঁয়ে আমাদের ছোট ঘর আছে,
কোকিল সদাই ডাকে বসি আমগাছে।
আঙিনায় কালো এক কাক উঠে ডেকে,
রাখাল বাজায় বাঁশি দূরে কোথা থেকে।

আমাদের ছোট গাঁয়ে সবাই আপন,
গাঁয়ের কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।

রচনাকাল : ৩/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Europe : 1  France : 5  Germany : 7  India : 159  Iran, Islamic R : 1  Ireland : 3  Japan : 1  Romania : 5  
Russian Federat : 8  Saudi Arabia : 17  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 14  United States : 129  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Europe : 1  France : 5  
Germany : 7  India : 159  Iran, Islamic R : 1  Ireland : 3  
Japan : 1  Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 17  
Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 14  United States : 129  
Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁ আমার মা, মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী