ব্যাথা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অমিত দেশমুখ
দেশ : India , শহর : দক্ষিণ ২৪ পরগণা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১৩ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১১২২৮ জন পড়েছেন।
Amit K Desmukh
ব্যাথা
অমিত দেশমুখ।
..........................
চোখ কোণে লাল আভা
নিয়ে গেলে কে?
কে ছোটে অমন করে
দিক-বেদিকে।

কাঁদিছ কে বসে বসে
এতো গোপনে
হৃদয় ভাঙিল কার
দুঃস্বপনে।

জীবন সৃজন মাঝে
রাখিনু যাহা
সেতো মোর ধন নয়
লালিত স্পৃহা।

কতটুকু দিয়েছি গো
বলো তোমারে
সকালো-সাঁঝের বেলা
কোঁচর ভরে।

বহু কাল বহু ভাবে
কথারি ছলে
হৃদয় মজিয়ে গেনু
কথাই বলে।

সে চাতুরী পড়ে ধরা
এক নিমেষে
কতো জনা গেল ছাড়ি
দূর বিদেশে।

কে গো তুমি রয়ে গেলে
কাঁদিছ চুপে?
তরল মিশিয়ে ওই
শিয়র ধূপে।

মনেতে রেখোনা আর
অনুশোচনা
ব্যাথা শুধু দিতে পারি
আর কিছু না।
রচনাকাল : ২/৬/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 46  China : 12  Europe : 23  France : 1  Germany : 9  India : 239  Iran, Islamic R : 1  Ireland : 8  Japan : 3  
Russian Federat : 6  Saudi Arabia : 19  Ukraine : 3  United Kingdom : 14  United States : 190  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 46  China : 12  Europe : 23  
France : 1  Germany : 9  India : 239  Iran, Islamic R : 1  
Ireland : 8  Japan : 3  Russian Federat : 6  Saudi Arabia : 19  
Ukraine : 3  United Kingdom : 14  United States : 190  Vietnam : 4  
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ব্যাথা by Amit K Desmukh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৯৫৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী