কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে ( চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৫ টি দেশ ব্যাপী ৪৬৬৬৪৩ জন পড়েছেন।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে ( চতুর্থ পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


পূব আকাশে সোনার রবি
ছড়ায় সোনার আলো,
নদীর চরে আলোক ঝরে
দেখে লাগে খুব ভালো।


নদীর কাছে বটের গাছে
অজয় নদীর পারে,
গাঁয়ের পথে গোরুর গাড়ি
আসে ধেয়ে সারে সারে।


গোরুর গাড়ি নদীর ঘাটে
বটের তলে দাঁড়ায়,
গাড়োয়ানরা দোকানে বসে
চা, চপ, সিঙাড়া খায়।


একটু খানি বিরাম নিয়ে
আবার চালায় গাড়ি,
নদী পরিয়ে ওপারে গিয়ে
দূর গাঁয়ে দেয় পাড়ি।


নদীর চরে দুপুর বেলা
শালিকেরা সব নাচে,
বধূরা কেউ বাসন মাজে
কেউবা কাপড় কাচে।


নদীর ঘাটে সূর্য যখন
ঢলে পশ্চিমের পানে,
পাখিরা সব বাসায় ফেরে
দিবসের অবসানে।


চাঁদের আলো জোছনা ঝরে
অজয় নদীর বাঁকে,
দূরে কোথায় মাদল বাজে
শেয়ালেরা রাতে ডাকে।
রচনাকাল : ২/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 11  Europe : 1  France : 1  Germany : 4  India : 127  Ireland : 5  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 14  Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 9  United States : 127  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 11  Europe : 1  France : 1  
Germany : 4  India : 127  Ireland : 5  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 14  Sweden : 10  
Ukraine : 4  United Kingdom : 9  United States : 127  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী বইছে অজয় আপন বেগে ( চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৮৪৫৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী