গাঁয়ের অজয় নদী আমার তৃতীয় কবিতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৮৩ জন পড়েছেন।
Lakshman Bhandary
 গাঁয়ের অজয় নদী
  তৃতীয় কবিতা
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদী আপনবেগে
বয়ে চলে অবিরাম,
নদীর পারে তাল সুপারি
দুইপারে ছোট গ্রাম।

সকাল হলে নদীর ঘাটে
চেনা অচেনার ভিড়ে,
কেহবা যায় কেহবা আসে
অজয় নদীর তীরে।

দুপুর বেলা বটের তলা
বাউল গায়ক গায়,
সারাটা দিন কাটায় সেথা
সন্ধ্যা হলে ঘরে যায়।

কলসী কাঁখে গাঁয়ের বধূ
ঘরে যায় জল নিয়ে,
পরনে তার হলুদ শাড়ি 
ঘোমটা মাথায় দিয়ে।

বিকেল হলে নদীর পাড়ে
সোনালী কিরণ ঝরে,
সূর্য লুকায় পশ্চিম দেখি
অজয় নদীর চরে।

সাঁঝের বেলা নদীর ঘাটে
লোকজন নাহি থাকে,
রাতের বেলা জোছনা ঝরে
অজয় নদীর বাঁকে।

রচনাকাল : ২/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 12  Europe : 111  France : 1  Germany : 13  India : 179  Iran, Islamic R : 1  Ireland : 7  Japan : 1  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 8  Sweden : 10  Turkey : 1  Ukraine : 5  United Kingdom : 12  United States : 159  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 12  Europe : 111  France : 1  
Germany : 13  India : 179  Iran, Islamic R : 1  Ireland : 7  
Japan : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 8  Sweden : 10  Turkey : 1  Ukraine : 5  
United Kingdom : 12  United States : 159  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ের অজয় নদী আমার তৃতীয় কবিতা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩৩০৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী