ত্রাতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আশিস মণ্ডল
দেশ : India , শহর : লিলুয়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৫ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ২৭৩১ জন পড়েছেন।
ত্রাতা


বন্ধু,পাচ্ছ কি শুনতে
বাদাবনের কান্না ?
কাঁদছে সুন্দরবন
কাঁদছে অসহায় মানুষ
ওঁরা যে বিপন্ন,বিপর্যস্ত
ওঁদের ঘর-বাড়ী সব ভাঙা !!


বন্ধু,জেনে রেখো---
সুন্দরবনই কিন্তু মোদের
একমাত্র জীবনরেখা !!
সুন্দরবনের ম্যানগ্রোভ
আর গাঢ় ঘন গভীর জঙ্গল
ঠেকায় সাইক্লোনের ধাক্কা,
দেয় নিজের জীবন বিসর্জন 
তাই বাঁচে বঙ্গ,বাঁচে কোলকাতা !!


আবার,বনের বিবিধ কাঠসামগ্রী
জঙ্গলের চাক ভাঙা খাঁটি মধু,
ভেড়ি,খাড়ি, নদীর লোনা মাছ
গরুর দুধ, মাঠের শস্য, সবজী
অনেক উপকরণ পাঠায় তো সে
সুন্দরবন বাঁচিয়ে রেখেছে মোদের
ভুলোনা, সুন্দরবনই মোদের ত্রাতা !!


©আশিস মন্ডল
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং আশিস মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 4  Europe : 22  France : 2  Germany : 10  India : 148  Iran, Islamic R : 1  Jordan : 1  Lao People : 1  Russian Federat : 7  
Saudi Arabia : 20  Ukraine : 5  United Kingdom : 12  United States : 136  Uzbekistan : 1  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 4  Europe : 22  France : 2  
Germany : 10  India : 148  Iran, Islamic R : 1  Jordan : 1  
Lao People : 1  Russian Federat : 7  Saudi Arabia : 20  Ukraine : 5  
United Kingdom : 12  United States : 136  Uzbekistan : 1  Vietnam : 4  
© কিশলয় এবং আশিস মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ত্রাতা by Ashis Mandal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৮৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী