কষ্টেরা ছুঁয়ে থাকে জ্বলন্ত নীল...
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অরিন্দম মার্জিত
দেশ : India , শহর : Berhampore

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১৬ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ১১৫১৪ জন পড়েছেন।
তোমার সারা শরীরে বলিরেখার রং,ভাঙ্গা ভাঙ্গা কষ্টেরা ছুঁয়ে
 থাকে অনন্তকাল।
তোমাকে জ্বলতে দেখেও বৃষ্টি চাইনি,তোমার ক্ষত জুড়ে চলে কেনাবেচা।
 বলতে পারো কোথায় গেলো নীলচে ইচ্ছেরা?

# অবয়বের আঁচলে ঢাকা বোধ আজ এলোমেলো, বড়ো অসহায়।
তোমার কান্নার জলোচ্ছ্বাসে ভেসে যায় এ পোড়া মন।
লালসার ঝরে গৃহহীন মন খোঁজে ঠাঁই। তোমাকে বুঝেও নখের আঁচড় হয়েছে বিবাগী।
ধসে যাওয়া কপালে একফালি চাঁদ জেগে থাকে যুগান্তর,
তোমার কাঁধ বেয়ে নেমেছে জোয়ার,
গোছানো স্বপ্নেরা মিশেছে বালুতটে।

# তোমার সর্বাঙ্গ জুড়ে রিপুর নাচন নিংড়ে নেয় বিশুদ্ধ নীল,
নাব্যতা হারানো হৃদয় খোঁজে স্রোত।
কালের বহতায় জমে দূষণের বিষ তোমার জঠরে।
আগলে রাখা উর্বরতায় অঙ্কুরিত সবুজ হিসেব কষে সব ক্ষতের।

# দুচোখে বাঁচার আগুনে অন্ধত্ব নামে,ভাঙ্গা ডানায় ঘরে ফেরার তাগিদ বয়ে চলে ক্ষত।
উষ্ণায়নের দুকূল ছাপিয়ে নামে গলন,এলোমেলো হয় বোধ।
বলতে পারো কোথায় গেলে পাবো হারানো নীল, জুড়োবে ক্ষত!
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং অরিন্দম মার্জিত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 11  Europe : 1  France : 1  Germany : 9  Hungary : 1  India : 175  Ireland : 1  Japan : 2  
Pakistan : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 21  Ukraine : 6  United Kingdom : 11  United States : 130  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 11  Europe : 1  
France : 1  Germany : 9  Hungary : 1  India : 175  
Ireland : 1  Japan : 2  Pakistan : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 21  Ukraine : 6  United Kingdom : 11  
United States : 130  Vietnam : 6  
© কিশলয় এবং অরিন্দম মার্জিত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কষ্টেরা ছুঁয়ে থাকে জ্বলন্ত নীল... by Arindom Marjit is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৮৮২
  • প্রকাশিত অন্যান্য লেখনী