ঝরণা দুনয়নে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মোনালিসা রায়
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ২২ টি লেখনী ৪৯ টি দেশ ব্যাপী ২২৪০৮ জন পড়েছেন।
Monalisa Roy
ঝরণা দেখেছি পাহাড়ের বুকে, 
 প্রকৃতির নানা সাজেতে। 
ঝরণা দেখেছি রোদের ঝিলিকে, 
  চাঁদের শুভ্র হাসিতে। 
ঝরণা দেখেছি পাতার'পরে
 ছল্ কে পড়া রৌদ্র - ছায়ার খেলাতে। 
 ঝরণা দেখেছি জলের স্রোতে 
  পুকুরে, নদীতে, সমুদ্রে কিংবা বালুর তটে।
ঝরণা দেখেছি সদ্য ফোটা 
          পূর্ণিমার রাতে। 
ঝরণা দেখেছি অমাবস্যার
          গহন গভীর রাতে। 
ঝরণা দেখেছি বাদল ধারাতে
    শারদ মেঘের ভেলাতে। 
ঝরণা দেখেছি ঝড়ের রাতে 
   ম্যানগ্রোভের প্রতিরোধে, 
প্রেয়সী হাওয়ার মুখোমুখি চুম্বনেতে। 
 ঝরণা দেখেছি অব্যক্ত 
         ভালোবাসার অঙ্গনে, 
  না-বলা যতেক বাণীতে। 
ঝরণা দেখেছি আমি নীড়ে ফেরা
  ওই গগনে বকের সারিতে। 
  
   
 



 
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 39  China : 17  Europe : 1  Germany : 9  India : 224  Iran, Islamic R : 1  Ireland : 3  Japan : 3  Netherlands : 1  Saudi Arabia : 23  
Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 15  United States : 132  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 39  China : 17  Europe : 1  Germany : 9  
India : 224  Iran, Islamic R : 1  Ireland : 3  Japan : 3  
Netherlands : 1  Saudi Arabia : 23  Sweden : 9  Ukraine : 3  
United Kingdom : 15  United States : 132  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          মোনালিসা রায় ১১ই ফেব্রুয়ারি হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন।

উনি অনার্স গ্রাজুয়েট ও এম. এ। লেখালেখি করতে উনি খুবই ভালোবাসেন। ওনার লেখালেখির অনুপ্রেরণা ওনার বাবা, মা।

লেখালেখি ছাড়াও আঁকা, গানেও উনি সমান উৎসাহী। 
                          
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ঝরণা দুনয়নে by Monalisa Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৩৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী