লোথাল বন্দরের প্রেম
আনুমানিক পঠন সময় : ৫ মিনিট

কবি : মেঘনাদ দত্ত
দেশ : India , শহর : Purba Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ২৯ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ২০৪৬১ জন পড়েছেন।
                                     লোথাল বন্দরের প্রেম
                                           মেঘনাদ দত্ত


                      লোথালের  সেদিনের সেই পরিচয়,
                      আজ অন্ধকারে পরিত্যক্ত শিশিরের বালাপোষে।
                      'চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল,
                       তাদের স্তনের থেকে ফোঁটা ফোঁটা পড়িতেছে
                       শিশিরের জল'।
                       কিছু রিরংসাও নেই আর অবশিষ্ট !

                       বেদনা জেগে উঠেছে,
                       নিদ্রায় আসক্ত হতে গিয়ে।
                        দুটো চোখে নেই,
                        এ ঘুমের কোন সাধ।

                       তুমি দেখিয়েছিলে,
                       কিভাবে চিলের ডানার ভিতর
                       অস্পষ্ট হয়ে হারিয়ে যেতে হয়,
                       আবার আসতে হয় কিভাবে
                       জোয়ারের মতো।
                        ...... আজ এক একটা দুপুর
                       এইভেবে অতিবাহিত হয় !

                       বাড়ে বাড়ে গেছি তোমার কাছে,
                       যেমন করে যায় মানুষ
                       তার নোনা মেয়েমানুষের কাছে।
                       তোমার খোঁপার ভিতরের চুলে,
                       পাই না খুঁজে আজ
                       হঙকঙের তৃণ !

                       'সকল প্রতীতি উৎসবের  চেয়ে
                        তবু বড়
                        স্থিরতর প্রিয় তুমি,'
                        তোমাকে সমুদ্রের তিতীর্ষু আলোর মতো 
                        মনে করিয়ে দেয় !
                       
                        


রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 7  China : 9  Europe : 1  France : 1  Germany : 11  India : 195  Japan : 3  Lithuania : 1  
Pakistan : 1  Romania : 1  Russian Federat : 14  Saudi Arabia : 19  Ukraine : 6  United Kingdom : 12  United States : 155  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 7  China : 9  
Europe : 1  France : 1  Germany : 11  India : 195  
Japan : 3  Lithuania : 1  Pakistan : 1  Romania : 1  
Russian Federat : 14  Saudi Arabia : 19  Ukraine : 6  United Kingdom : 12  
United States : 155  Vietnam : 5  
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
লোথাল বন্দরের প্রেম by Meghnad Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী