মরুভূমি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অমিত দেশমুখ
দেশ : India , শহর : দক্ষিণ ২৪ পরগণা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১৩ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১১২২৯ জন পড়েছেন।
Amit K Desmukh
মরুভূমি
অমিত দেশমুখ।
.................................
চোখের সমুখে আসো যাও তুমি
অন্তরে দিয়ে ব্যথা গো।
অন্তর মোর মরুভূমি হলে
তুমি মরীচিকা মায়া গো।

প্রখর রোদেতে তপ্ত বালুতে
দেখেছি দুচোখ মেলিয়া
কান্নায় রত শিশুটির মতো
তোমার পানেতে চাহিয়া।

আষাঢ়ের মেঘ শুধু চলে যায়
মাথার উপরে ভাসিয়া।
ময়ূরের নাচ দেখিনিকো আমি
তপ্ত বালুতে বসিয়া।

মোর মরুভূমি রুক্ষ হতোনা
যদি তুমি দিতে প্রাণ।
আষাঢ়ের মেঘে বর্ষা নামিত
অসিত সুরভি ঘ্রাণ।
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 68  China : 15  Europe : 1  France : 1  Germany : 10  India : 245  Ireland : 13  Italy : 1  Japan : 1  
Latvia : 1  Oman : 1  Russian Federat : 7  Saudi Arabia : 19  Ukraine : 4  United Kingdom : 13  United States : 229  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 68  China : 15  Europe : 1  
France : 1  Germany : 10  India : 245  Ireland : 13  
Italy : 1  Japan : 1  Latvia : 1  Oman : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 19  Ukraine : 4  United Kingdom : 13  
United States : 229  Vietnam : 4  
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মরুভূমি by Amit K Desmukh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৯৬৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী