ঈশান কোণে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৫০১৮০ জন পড়েছেন।
ঈশান কোণে
অতনু বসাক
৩০.০৫.২০২০

আমি আবার কল্পনাতেই ফিরি
বাস্তব তুই নিজের মতোই থাক
আলগা করে দিলাম বাঁধন তোর
গোপন স্মৃতি আবার গায়ে মাখ।

মন যদি চায় ডাইরি খুলে বোস
প্রথম প্রেমের ছোয়া আসুক ফিরে
আমার স্মৃতি হারিয়ে গেছে কবেই
নাই বা গেলাম ভালোবাসার তীরে।

প্রেমের স্রোতে ভেসেছিলাম সেদিন
ছন্দ বীণায় তুলেছিলাম সুর
কবিতা সব তলিয়ে গেলো স্রোতে
লক্ষ যে আজ অনেক যোজন দূর।

কাটছিলো বেশ প্রেমের ভেলায় ভেসে
জীবন নদের জোয়ার স্রোতের টানে
বদলে সময় ফিরলো ভাটা আবার
ঝড়ের আভাস মিললো ঈশান কোণে।
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 2  China : 8  Europe : 1  France : 23  Germany : 66  Hong Kong : 13  India : 659  Japan : 2  Lithuania : 2  
Norway : 14  Poland : 1  Romania : 3  Russian Federat : 33  Saudi Arabia : 16  Senegal : 1  Switzerland : 3  Ukraine : 34  United Kingdom : 30  United States : 216  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 2  China : 8  Europe : 1  
France : 23  Germany : 66  Hong Kong : 13  India : 659  
Japan : 2  Lithuania : 2  Norway : 14  Poland : 1  
Romania : 3  Russian Federat : 33  Saudi Arabia : 16  Senegal : 1  
Switzerland : 3  Ukraine : 34  United Kingdom : 30  United States : 216  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ঈশান কোণে by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২৫৯৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী