মৃত্যু মিছিল
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২১৮৯ জন পড়েছেন।
মৃত্যু মিছিল

শবশকটে শবের ভিড় যাত্রী শত শত
গন্তব্য স্থল বৈকুণ্ঠ পুরী যাত্রা অবিরত
ঘুমের দেশে যাচ্ছে তারা চির শান্তির বাস
ফিরবেনা আর এ জীবনে একি নিঠুর পরিহাস।
ইহলোকের মায়ার বাঁধন ছিন্ন নাড়ীর টান
স্তব্ধ হল হৃদস্পন্দন নীরব নিষ্প্রাণ।
জগৎজুড়ে মারীর গ্ৰাসে লক্ষ লক্ষ প্রাণ
স্বজন হারার শোকে মোরা আকুল ম্রিয়মাণ।
মৃত্যু মিছিলে সামিল তারা নেই যে সরব স্লোগান
কেড়ে নিল সব প্রতিবাদ দাবি তাদের অকাল প্রয়াণ।
স্বপ্নের ঝুলি পূর্ণ হলে হয়তো কালের পরে
পূনর্জন্মে আসবে ফিরে আর এক মায়ের জঠরে।
শূন্যপানে চেয়ে থাকি ঝাপসা সজল নয়ন
বিদায় জানাই অশ্রু বানে বেদনে নত আনন।
কাটবে কবে নিবিড় আঁধার দুঃস্বপ্নের ঘোর
কুহেলিকা মোচন করে আসবে নূতন ভোর।
ঝড় একদিন যাবে থেমে ঝরাপাতার ইতিকথা
স্মৃতিতে মোদের রবে উজ্জ্বল হৃদয়ে মর্ম ব্যথা।
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 7  China : 24  Europe : 4  France : 1  Germany : 8  India : 190  Ireland : 4  Japan : 4  Lithuania : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 22  Sweden : 9  Ukraine : 4  United Kingdom : 11  United States : 166  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 7  China : 24  Europe : 4  
France : 1  Germany : 8  India : 190  Ireland : 4  
Japan : 4  Lithuania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 22  
Sweden : 9  Ukraine : 4  United Kingdom : 11  United States : 166  
Vietnam : 2  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মৃত্যু মিছিল by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৪২
  • প্রকাশিত অন্যান্য লেখনী