দোঁয়াশ পলি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩২৮ জন পড়েছেন।
Atanu Basak
দোঁয়াশ পলি
অতনু বসাক

রাতের আঁধার সরে গিয়ে ফের
সূর্য দেবে উঁকি
তখনো কি তুই বসে রবি একা
আনমনা মনে দুখী?

মনের কোণের বারান্দাতে
কেন জমে আজও ঝুল
ফুলদানিতে রইবে কি পড়ে
অতীতের বাসি ফুল??

গোপন কথা কালো মেঘ হয়ে
জমা কেন মনাকাশে
বৃষ্টি হয়ে পড়লেই ঝরে
সূর্য তো ফের হাসে।

নষ্ট সুখের আনন্দে ফের
চলনা সাগরে ভাসি
ঝড়ে উরে যাক মান অভিমান
কালো মেঘ বৈশাখী।

ঊষর মরু তে সবুজ ফিরুক
রাতের রজনীগন্ধা
দোঁয়াশ পলির উর্বর জমি
হয় কি কখনো বন্ধ্যা?
রচনাকাল : ২৯/৫/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 12  Europe : 3  France : 1  Germany : 10  India : 165  Japan : 1  Lithuania : 1  Pakistan : 1  Russian Federat : 8  
Saudi Arabia : 20  Ukraine : 5  United Kingdom : 12  United States : 178  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 12  Europe : 3  France : 1  
Germany : 10  India : 165  Japan : 1  Lithuania : 1  
Pakistan : 1  Russian Federat : 8  Saudi Arabia : 20  Ukraine : 5  
United Kingdom : 12  United States : 178  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দোঁয়াশ পলি by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৭৮৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী