ফেরিওয়ালা.....
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অরিন্দম মার্জিত
দেশ : India , শহর : Berhampore

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১৬ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ১১৫১৭ জন পড়েছেন।
নিষ্পাপ আঙুলের ডগায় স্বপ্নেরা আঁচড় কাটে রাতভর,
সভ্যতার বুকে এগিয়ে চলে উপহাসের ফেরিওয়ালা। 
অনাথ শব্দ কম্পাঙ্ক হারিয়ে পথ খুঁজে ফেরে আঁধার উপত্যকায়।
রাজপথ গিয়েছে ঢেকে মুখোশে;
মশাল হাতে হেঁটে চলে ফেরিওয়ালা আগামীর পথে।
নোনা বুকের রক্তে শৈশব প্রাণ খুঁজে,
ক্ষুধা- তেষ্টা ভুলে পাড়ি দিতে চায় 
আগামীর ফেরিওয়ালা।
 হাজার বছরের পথে লুটানো স্বপ্নেরা হাঁক ছাড়ে; নির্মম বাতাস
ভেদ করে আছড়ে পড়ে পদধ্বনি।
রাজপথের বুকে শুকনো রক্তের আঁশটে গন্ধে ওঁত পাতে শকুনের দল।
নিষ্পাপ আঙুলের ডগায় ঘরে ফেরার বায়না মিশে যায় আঁধার উপত্যকায়।
আঁচলে মোড়া স্বপ্নেরা হেঁকে চলে নিরন্তর, মেলে না সারা।
সব সীমারেখা পেরিয়ে ছুঁতে চায় ঘর,নোনা বুকে লেপ্টে থাকা শৈশব
হারিয়ে যায় আঁধার উপত্যকায়।




রচনাকাল : ২৯/৫/২০২০
© কিশলয় এবং অরিন্দম মার্জিত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Belgium : 1  Canada : 9  China : 23  Europe : 2  France : 8  Germany : 8  India : 159  Ireland : 1  Japan : 2  Lithuania : 1  
Malaysia : 1  Netherlands : 3  Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 23  Ukraine : 6  United Kingdom : 10  United States : 129  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Belgium : 1  Canada : 9  China : 23  Europe : 2  
France : 8  Germany : 8  India : 159  Ireland : 1  
Japan : 2  Lithuania : 1  Malaysia : 1  Netherlands : 3  
Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 23  Ukraine : 6  
United Kingdom : 10  United States : 129  Vietnam : 4  
© কিশলয় এবং অরিন্দম মার্জিত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফেরিওয়ালা..... by Arindom Marjit is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৮৮৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী