চুম্বন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অমিত দেশমুখ
দেশ : India , শহর : দক্ষিণ ২৪ পরগণা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১৩ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১১২২৫ জন পড়েছেন।
Amit K Desmukh
চুম্বন
অমিত দেশমুখ
..................................
সব কাজ ফেলে আসিবেনা প্রিয়ে
চুম্বন মাঝে জড়াতে।
বড়ো সাধ আজ অন্তরে জাগে
সে স্বাদ গ্রহণ করিতে।

ঘন ঘন ঘন হয় বরষণ
মনেতে প্রেমের কবিতা।
ডুবুরির মতো ডুব দিতে চাই 
তোমার প্রেমেতে দুহিতা।

ঝুড়ু ঝুড়ু ঝুড়ু বহিছে বাতাস
মেঘেরাও বুঝি করে হাহুতাশ।
তোমার প্রেমেতে গলিয়া যে পরে 
ঝম ঝম ঝম এ আকাশ।

চমকি উঠিছে বিদ্যুৎ রেখা
তোমার আসার খবরে।
যেন কত কাল ঘুমিয়ে সে ছিল
গহীন বনের ভিতরে।

এসো তাড়াতাড়ি সব কাজ ফেলি
দাঁড়াও আসিয়া দুয়ারে।
চুম্বন দাও কৃষকের মতো
কৃষিক্ষেত যাও ভরায়ে।
রচনাকাল : ২৯/৫/২০২০
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 61  China : 19  Europe : 1  France : 1  Germany : 10  India : 183  Japan : 1  Russian Federat : 6  
Saudi Arabia : 17  Tunisia : 1  Ukraine : 7  United Kingdom : 10  United States : 145  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 61  China : 19  
Europe : 1  France : 1  Germany : 10  India : 183  
Japan : 1  Russian Federat : 6  Saudi Arabia : 17  Tunisia : 1  
Ukraine : 7  United Kingdom : 10  United States : 145  Vietnam : 3  
© কিশলয় এবং অমিত দেশমুখ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চুম্বন by Amit K Desmukh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৯২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী