গাছের বন্ধু
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : ইন্দ্রানী দলপতি
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৭ টি লেখনী ৩০ টি দেশ ব্যাপী ৫৬৭৬ জন পড়েছেন।
Indrani Dalapati
আগাম সতর্কতা যে সর্বদা কাজে আসে না, ঝড়টা থেমে যাওয়ার পরে তা ঠাহর হল। সাধের কদম গাছটা একেবারে মাটি থেকে শিকড় উপড়ে নিয়ে মাটিতেই শুয়ে পড়েছে। কী অদ্ভুত না! ছোটবেলায় একবার বায়না জুড়েছিলাম, বলেছিলাম - "আমি বাবার মতো বড় হব।" তাই শুনে বাবা আমার খুব হাসলেন আর তারপরেই দায়িত্ব দিলেন কদম গাছটার যত্ন নেওয়ার। আমি তো খুব খুশী। কদম গাছ আর আমি বেড়ে চললাম একসাথে। একসময় কদম গাছ আমায় ছাড়িয়ে চলে গেল ঐ উঁচু আকাশের দিকে ডালপালা মেলে। যত্নতে একটু একটু করে খামতি দেখা দিল, আমি কিন্তু দেখেও না দেখার ভান করে রইলাম। এরপর প্রায় মাঝে অনেকগুলো বছর কেটে যায়, আমি বড় হলাম বটে, তবে বাবার মতো নয়। কতবার আমি কদম গাছের ছায়া মাড়িয়ে এপার-ওপার করলাম, কিন্তু কখনো তার বিস্তৃতি দেখে আর অবাক হলাম না। মায়া বুঝি কেটে গেছে ততদিনে। নাড়ির টান পরিপক্ব হবার আগেই আমি সমস্ত বন্ধন ছিন্ন করলাম। যত নিষ্ঠুরতার নিদর্শন আমিই দিলাম। অথচ ঝড়ে ভেঙে পড়ল গাছটা। একমুহূর্তে আমার সমস্ত দম্ভ ভেঙে দিয়ে শিকড় উপড়ে সমস্ত বন্ধন ছিন্ন করলো। এখন বড় বুকে বিঁধছে! বাবাকে আরও একবার চিৎকার করে বলতে ইচ্ছে করছে - "বাবা, আমি মানুষ হতে চাই, আমি গাছের বন্ধু হতে চাই।"
রচনাকাল : ২৮/৫/২০২০
© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 18  China : 10  Europe : 4  France : 5  Germany : 3  India : 215  Ireland : 22  Japan : 2  Morocco : 1  Oman : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 18  Sweden : 12  Ukraine : 8  United Kingdom : 7  United States : 225  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 18  China : 10  Europe : 4  France : 5  
Germany : 3  India : 215  Ireland : 22  Japan : 2  
Morocco : 1  Oman : 1  Russian Federat : 6  Saudi Arabia : 18  
Sweden : 12  Ukraine : 8  United Kingdom : 7  United States : 225  
Vietnam : 5  
লেখিকা পরিচিতি -
                          ইন্দ্রানী দলপতি ৩রা অক্টোবর হাওড়া জেলার বালীতে জন্মগ্রহণ করেন। 
ছোটবেলায় ডায়েরি লেখাটা পরবর্তীকালে গল্প লেখার ইচ্ছেতে পরিণত হয়। প্রথম গল্প লেখা বিদ্যালয়ের একটি প্রতিযোগিতায়।
তিনি লেখাপড়া করার পাশাপাশি বর্তমানে একজন গৃহশিক্ষিকার পেশায় নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি একজন পশুপ্রেমী ও সমাজকর্মী। গল্পের বই পড়তে, ভ্রমণ করতে, ছবি তুলতে ভালোবাসেন। বিভিন্ন মানুষের জীবনযাত্রার ধরন এবং প্রকৃতির মধ্যে থেকেই লেখার রসদ খুঁজে বেড়ান। তিনি কবিতা, গল্প ও অণুগল্প লেখেন। বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে। 
                          
© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাছের বন্ধু by Indrani Dalapati is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৬০৯০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী