না ই বা দিলাম নাম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সাগ্নিক বিশ্বাস
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১ টি লেখনী ১৭ টি দেশ ব্যাপী ২৯৯ জন পড়েছেন।
Sagnik Biswas
না ই বা দিলাম নাম

আজকে হঠাৎ বড্ডো বেশি উঠুক ঝড় !
তোমার বাগান কাঁচা আমের স্বপ্ন বোনে, 
আমার ছাদের সম্বল ঐ নিমের ফল, 
গাছের পাতা শুকিয়ে যাবার মাশুল গোনে। 


ঝড়ের রাতে তুমি তো সেই শক্তি-প্ৰিয়, 
ঠোঁটের আঁচে, বুকের আগুন ছড়িয়ে গেলো, 
আমার প্রেমে ওতপ্রোত সুনীল ছিল ;
কয়েক লাইন তোমার জন্য সরিয়ে নিলো। 

তোমার কাঁচে কফির ধোঁয়ার বাষ্প জমে, 
আমার ঘরে জমা জলের আয়েশ আছে, 
ভোরের শীতে তোমার গায়ের কাঁথার মতোন, 
আমার গায়ে 'তুমি' নামের আমেজ বাঁচে। 

তোমার বাড়ি অল্প আঁচে কাবাব হয় 
আমার জন্য বরাদ্দ ঐ খিচুড়ি ভাত, 
আমার যখন ঘুমহীন রাত, ঘুমের ঘোর, 
তোমার তখন নতুন সকাল, সুপ্রভাত।। 

- সাগ্নিক
রচনাকাল : ২৭/৫/২০২০
© কিশলয় এবং সাগ্নিক বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 10  China : 7  Europe : 1  France : 1  Germany : 4  India : 150  Ireland : 5  Japan : 2  Netherlands : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 18  Spain : 1  Ukraine : 6  United Kingdom : 9  United States : 81  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 10  China : 7  Europe : 1  
France : 1  Germany : 4  India : 150  Ireland : 5  
Japan : 2  Netherlands : 1  Russian Federat : 2  Saudi Arabia : 18  
Spain : 1  Ukraine : 6  United Kingdom : 9  United States : 81  
Vietnam : 1  
© কিশলয় এবং সাগ্নিক বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
না ই বা দিলাম নাম by Sagnik Biswas is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী