কান্ডারী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : তথাগত চক্রবর্তী
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১৬ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ১১০৫৬ জন পড়েছেন।
আমার জীবন তরী যাই বেয়ে যাই - ভব নদীর জলে
সুখে দুঃখে চলতে তরী- ভিড়ছে কূলে কূলে|
যখন সুখের জোয়ার আসে ধেয়ে - বাতাস লাগে পালে
তখন ভাটির কথা ঝড়ের কথা বেমালুম যাই ভুলে|
মনে মনে তখন আমার - কত্ত অহংকার
জীবন তরী আমিই মালিক - আমিই কর্ণধার|
আবার ভাটির গাঙে উজান টানে তরী যখন চলে
তখন মরা গাঙে বান ডেকে যায় আমার চোখের জলে|
বুঝি তখন এ তরণীর আমি নাইকো কর্ণধার
ঝড় তুফানে মরছি প্রানে কে করে উদ্ধার|
এমনি করেই চলছে তরী কাল সাগরের জলে
ঘাটে ঘাটে ভিড়ব না আর কান্ডারী কে পেলে
জানি না তো সে কান্ডারী কোন ঘাটে তে মেলে
যতদিন না তার দেখা পাই ভেসেই যাবো চলে|
রচনাকাল : ২৬/৫/২০২০
© কিশলয় এবং তথাগত চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 13  China : 13  Europe : 28  France : 1  Germany : 8  India : 172  Japan : 3  Russian Federat : 11  Saudi Arabia : 26  Ukraine : 6  
United Kingdom : 10  United States : 172  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 13  China : 13  Europe : 28  France : 1  
Germany : 8  India : 172  Japan : 3  Russian Federat : 11  
Saudi Arabia : 26  Ukraine : 6  United Kingdom : 10  United States : 172  
Vietnam : 3  
© কিশলয় এবং তথাগত চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কান্ডারী by Guddu Chakraborty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৫৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী