আমফান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২৩৯৫ জন পড়েছেন।
Juthika Debnath
২০ মে ২০২০ ধেয়ে আসে আমফান
রুদ্রাণী উন্মাদিনী ভয়ংকর তুফান।
সোঁ সোঁ গর্জন দোসর মুষলধারা
এলোমেলো বরষে হয় পাগল পারা।
উড়ে যায় গৃহচালা ভাঙ্গে বাতিস্তম্ভ
তরুবর আছড়ে পড়ে মানুষ হতভম্ব।
ফুঁসছে নদ-নদী সমুদ্র উত্তাল
উদ্দাম নৃত্যে তাদের কম্পিত দিকবাল।
প্রলয়ংকরী সর্বনাশী মহাকাল রূপ
মেঘের আড়ালে আকাশ স্তম্ভিত নিশ্চুপ।
বিদ্যুৎ হীন যোগাযোগ হীন বিধ্বস্ত লণ্ডভণ্ড
জলমগ্ন চারিদিক জীবন যাত্রা পণ্ড।
প্রাণহানি ক্ষয়ক্ষতির তালিকাটা ভারী
অঙ্কের হিসাবটা মিলল না তারি।
সর্ব শক্তি ক্ষয় করে ফিরল আমফান
রেখে গেলো ধ্বংসের ছবি উড়িয়ে জয় নিশান।
রচনাকাল : ২৪/৫/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 10  China : 19  Europe : 22  France : 1  Germany : 9  India : 178  Ireland : 2  Japan : 2  Lithuania : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 21  Sweden : 13  Ukraine : 6  United Kingdom : 11  United States : 175  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 10  China : 19  Europe : 22  
France : 1  Germany : 9  India : 178  Ireland : 2  
Japan : 2  Lithuania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 21  
Sweden : 13  Ukraine : 6  United Kingdom : 11  United States : 175  
Vietnam : 2  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমফান by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯৪১২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী