করোনা দানব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৪৭ টি দেশ ব্যাপী ২৯৯৫৯ জন পড়েছেন।
করোনা দানব

বিশ্ব বাসী দেখিল আজ ভয়ানক দুঃস্বপন
বসুমাতার গর্ভে কুশক্তি করে মৃত্যু বীজ বপন।
প্রসবিত হল শক্তিশালী এক মারণ ভাইরাস
নোভেল করোনা নাম তার বিশ্ববাসীর ত্রাস।
মানবশরীরে বাসা বাঁধে করে ব্ংশবিস্তার
করাল আগ্ৰাসনের হাত হতে কেউ পায়না নিস্তার।
দেশ বিদেশে দাপট দেখায় অবাধ বিচরণ
যুদ্ধগতিতে মানবদেহে ছড়ায় সংক্রমণ
হাজার হাজার মৃত্যু দেখে মানুষ অসহায়
বিধাতার নাম জপ ছাড়া কিছুই না ভেবে পায়।
মৃত্যু র ভিড়ে কেবা রাজা কেবা ফকির ভৃত্য
করোনা য় মরিলে পরে হয়না তার শেষকৃত্য।
মৃত্যু মিছিল অবিরত করোনার জয় জয়কার
আতংকিত ত্রস্ত মানুষ শুধু ই করে হাহাকার।
সরকার দিলেন সতর্ক বার্তা লকডাউনের বিধান
ঘরবন্দি হল হবে রাস্তাঘাট শুনশান।
বন্ধ মন্দির মসজিদ আর উড়ান যানবাহন
চারিদিকে খবর একটাই করোনা র সাতকাহন।
দিন রাত্তির এক করে আর্তের সেবা দান
হাসপাতালে র নার্স চিকিৎসক এঁরাই ভগবান।
পুলিশ প্রশাসন প্রচার চালান দিচ্ছেন সতর্ক বার্তা
তাঁরা ই আমাদের রক্ষক তাঁরা ই ত্রাণকর্তা।
একসাথে মোরা লড়াই করে করব জয় নিশ্চয়
দুঃস্বপ্নের ঘোর কাটলে ঘুচবে মনে র ভয়।
নূতন প্রভাতে নবীন রবির তেজষ্কিরণ ছড়াক
যে কিরণে করোনা দানব জ্বলে পুড়ে হয় খাক।

Poem by me(JUTHIKA DEBNATH)

If you appreciate it, kindly share
রচনাকাল : ১৭/৫/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  France : 1  Germany : 3  India : 158  Ireland : 2  Japan : 3  Netherlands : 1  Romania : 2  Russian Federat : 3  
Saudi Arabia : 12  Sweden : 9  Ukraine : 4  United Kingdom : 8  United States : 194  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  France : 1  Germany : 3  
India : 158  Ireland : 2  Japan : 3  Netherlands : 1  
Romania : 2  Russian Federat : 3  Saudi Arabia : 12  Sweden : 9  
Ukraine : 4  United Kingdom : 8  United States : 194  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
করোনা দানব by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৫২৯৩৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী