দুজনে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সিফাতুল্লাহ তানজির
দেশ : Bangladesh , শহর : ঢাকা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১ টি লেখনী ২৫ টি দেশ ব্যাপী ৮৯৫ জন পড়েছেন।
একদিন মৃদু হেসে আমি,
তেমায় মন্থর পায়ে এগুতে দেখে
ক্ষীণ আওয়াজে বলেছিলাম,
ঈশ্বর প্রদত্ত এই রমণী বিহীন 
আমার চলবেনা একদিন। 

মাথার পরে আকাশের বুকে
তপ্ত সূর্য সেদিন, তার জৌলুশ
তোমাতে ছেয়ে দিয়ে ছিলো ;
সূর্যকিরণে তোমার সৌষ্ঠবপূর্ণ 
রুপ, আমায় মত্ত প্রেমিকের ন্যায়  
বিমোহিত করে ছিলো।

আমি তোমার ঘামের বিন্দুক্ণা,
কপোল ছোঁয়া উষ্ণতায় হাত
বোলাতে বোলাতে কুঞ্চিত 
ভুরু, জোড়া চোখের চাহনি, 
টোল পরা গাল আর চিকন
ঠোঁটের বাঁকা হাসিতে মুগ্ধ
হয়েছিলাম। 

সেদিন একে অপরকে ছোঁয়ায় 
যেন অতৃপ্ত আত্মা তৃপ্ত হয়েছিলো। 
কোটি বছর না ছোঁয়ার তৃষ্ণায়
ব্যাকুল হয়ে যেন আমরা অমিয় 
আস্বাদন করেছিলাম দুজনে।
রচনাকাল : ১৬/৫/২০২০
© কিশলয় এবং সিফাতুল্লাহ তানজির কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 9  Canada : 16  China : 25  Colombia : 1  Europe : 23  France : 4  Germany : 18  Hungary : 2  India : 381  
Iran, Islamic R : 1  Ireland : 12  Japan : 21  Macedonia : 1  Netherlands : 2  Pakistan : 1  Philippines : 1  Romania : 1  Russian Federat : 13  Saudi Arabia : 36  
Ukraine : 12  United Arab Emi : 1  United Kingdom : 21  United States : 286  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 9  Canada : 16  China : 25  
Colombia : 1  Europe : 23  France : 4  Germany : 18  
Hungary : 2  India : 381  Iran, Islamic R : 1  Ireland : 12  
Japan : 21  Macedonia : 1  Netherlands : 2  Pakistan : 1  
Philippines : 1  Romania : 1  Russian Federat : 13  Saudi Arabia : 36  
Ukraine : 12  United Arab Emi : 1  United Kingdom : 21  United States : 286  
Vietnam : 6  
© কিশলয় এবং সিফাতুল্লাহ তানজির কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দুজনে by Sifatullah Tanzir is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী