মায়ের হয়না তুলনা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : দেবাশিস পাল
দেশ : India , শহর : Bishnupur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৯ টি দেশ ব্যাপী ১৩২৬৬ জন পড়েছেন।
মোর জীবনে, 
সুখে দুখে হেসে খেলে, 
সমান তালে তাল মিলিয়ে, 
আছো তুমি মা, 
মোর হৃদয় জুড়ে। 
সেদিন থেকে, 
যেদিন হতে জন্ম, 
মোর হয়েছে তোমার গর্ভে, 
মুখখানা তোমার, 
কান্না হাসিতে ভরিয়ে দিয়ে। 
ঠিক তেমনে আজও, 
সদাই মোর পাশে, 
সুখে দুখে হেসে খেলে, 
সমান তালে তাল মিলিয়ে, 
আছো তুমি মা, 
মোর হৃদয় জুড়ে ।

মা গো আমার মা, 
আজকে যতই হই বড়ো, 
গ্রন্থ হাজার পড়ে; 
আমি চাইনে হতে বড়ো
তোমার থেকে জ্ঞান বুদ্ধিতে, 
আর মানে সম্মানে। 
আমি চাই যে, 
সদাই থাকতে, 
তোমার পাশে হেসে খেলে, 
তোমার ছোট্ট শিশু হয়ে
সুখে দুখে সমানভাবে। 
তখন মাগো, 
চিন্তা ভাবনা রইবে নে, 
সুখ কিম্বা দুখ, 
যদি হয় একটুখানি বেশি, 
তোমার জীবনে। 

মা গো আমার মা, 
কি যে বলি তোমায়? 
হচ্ছি আমি অবাক, 
যতই তোমায় দেখছি, 
সেই ছোট্ট থেকে আজও ;
এখনও তো মেটে না আশা, 
দু চোখে তোমায় দেখার তৃষ্ণা। 
তোমায় রোজ দেখি, 
তুমি উঠো ভোরে , 
ভোরের রবির সাথে। 
মা গো আমার মা, 
তুমি যে ভোরের রবি হয়ে, 
সরিয়ে অন্ধকার, 
আনো আলো জীবনে আমার। 
সেই আলো দিয়ে, 
চলি আমি জীবনের পথে। 

মা গো আমার মা, 
এই জগতে হায়, 
কেউ যে এমন নাই ;
যে ভালোবাসে সন্তানেরে
নিজের স্বার্থ ছাড়াই; 
যে থাকে পাশে সন্তানের 
সমান ভাবে সুখে দুখে 
তাই তো বলছি মাগো, 
তোমার চেয়ে বড়ো, 
এই জগতে হায়, 
আর যে কেহ নাই। 
তাইতো বলছি আমি, 
এই জগতে হায়, 
আর যে কেহ নাই, 
যার সাথে মায়ের, 
তুলনা করা যায়। 
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 19  China : 32  Czech Republic : 1  Europe : 12  France : 4  Germany : 15  Hungary : 1  India : 313  
Iran, Islamic R : 1  Ireland : 5  Japan : 13  Netherlands : 1  Norway : 1  Philippines : 1  Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 32  Sweden : 14  
Ukraine : 10  United Kingdom : 24  United States : 267  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 19  China : 32  
Czech Republic : 1  Europe : 12  France : 4  Germany : 15  
Hungary : 1  India : 313  Iran, Islamic R : 1  Ireland : 5  
Japan : 13  Netherlands : 1  Norway : 1  Philippines : 1  
Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 32  Sweden : 14  
Ukraine : 10  United Kingdom : 24  United States : 267  Vietnam : 5  
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মায়ের হয়না তুলনা by DEBASIS PAL is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী