"রবি প্রনাম"
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দেবাশিস পাল
দেশ : India , শহর : Bishnupur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ১৩ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ১১৭৫২ জন পড়েছেন।
হে প্রভু,
তোমার পাহাড় প্রমাণ সৃষ্টির 
নয় শিখড়ে, 
দিও গো মোরে একটুকু স্থান, 
তব সৃষ্টিরও চরনতলে।
সেখানে আমি বসিয়া, 
করিব নিত্যদিন তোমারই বন্দনা 
রচিয়া গান শয়ে শয়ে 
তোমায় নিয়ে। 
হে প্রভু,
করিও ক্ষমা এই অধমরে, 
যদি হয় কোন ভুল, 
অজান্তে গান রচনাতে;
যদি কোথাও, 
মোর গানের সুর 
লাগে তব কানে বেসুর;
যদি কোথাও, 
মোর গানের তাল ও লয় 
যায় ছিন্ন হয়ে;
যদি কোথাও, 
তোমায় মোর জানাশোনা, 
রয়ে যায় অজানা অন্ধকারে
হে প্রভু,
আপনি সয়ং মোরে
করিও ক্ষমা। 
দিও গো মোরে অসীম সাহস, 
জানতে তোমার অসীম সৃষ্টি। 
জানি, যদিও একজীবনে, 
হবেনা তোমায় জানা একেবারে। 
হে প্রভু,
তবু মোরে করিও আশীর্বাদ,
যেন তোমার, 
অসীম সৃষ্টি না থাকে,
মোর হতে সবটুকু 
অজানা অন্ধকারে। 
রচনাকাল : ৮/৫/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 30  China : 36  Europe : 4  France : 5  Germany : 5  India : 272  Ireland : 14  Japan : 2  Mongolia : 1  Norway : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 26  Ukraine : 6  United Kingdom : 19  United States : 261  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 30  China : 36  Europe : 4  France : 5  
Germany : 5  India : 272  Ireland : 14  Japan : 2  
Mongolia : 1  Norway : 1  Russian Federat : 1  Saudi Arabia : 26  
Ukraine : 6  United Kingdom : 19  United States : 261  
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
"রবি প্রনাম" by DEBASIS PAL is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৬১০২
  • প্রকাশিত অন্যান্য লেখনী