কবি প্রনাম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২২৩৫ জন পড়েছেন।
আজি জন্মদিনে রবিঠাকুর তোমায় শত প্রনাম
তোমার স্মরণে গল্পে গানে পূর্ণ এ আনন্দধাম।
হৃদয়ে লেখা স্বর্ণাক্ষরে নাম চেতনা য় চৈতন্য স্বরূপ
মনের মাঝে বিরাজিছো তুমি নীরবে নিশ্চুপ।
সহজ পাঠের হাত ধরে মোরা হ ই যে আগুয়ান
তোমার রচনায় মুগ্ধ মোরা ধন্য যে মনপ্রাণ।
দানের সাগর ভরিয়ে তুমি হলে যে বদান্য
গীতাঞ্জলি রচনায় তুমি বিশ্ববরেণ্য
তোমার সুরধ্বনি ভেসে ফেরে মহাগগন মাঝে
কন্ঠে মোদের সে সুর জাগে সকাল নিশীথ সাঁঝে।
হে মহাকবি লহ মোদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি
 শুভ ক্ষনে শুভ কামনায় জ্বালি আলোকের দীপাবলী।
রচনাকাল : ৭/৫/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 27  China : 42  Europe : 5  France : 6  Germany : 12  India : 325  Ireland : 72  Japan : 3  Latvia : 1  Netherlands : 1  
Norway : 1  Philippines : 1  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 31  Ukraine : 6  United Kingdom : 19  United States : 332  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 27  China : 42  Europe : 5  France : 6  
Germany : 12  India : 325  Ireland : 72  Japan : 3  
Latvia : 1  Netherlands : 1  Norway : 1  Philippines : 1  
Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 31  Ukraine : 6  
United Kingdom : 19  United States : 332  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কবি প্রনাম by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৭০
  • প্রকাশিত অন্যান্য লেখনী