।। এসো হে বৈশাখ ।।
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমিতা গাঙ্গুলি
দেশ : India , শহর : দূর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জানুয়ারী
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ১২৮৭৯ জন পড়েছেন।
বৈশাখ পুরাতনের বিদায় ও নবীনবরণ মাস
বৈশাখী হাওয়া বয়ে আনে নতুন প্রেমের জোয়ার
এসো, এসো,এসো হে বৈশাখ।
তোমায় জানাই সাদর আমন্ত্রন।
নতুন বছরে হৃদয়ে নামুক বৃষ্টির ঝড়,
এই বৈশাখে জন্ম আমাদের প্রানের ,মনের,
ভালোবাসার, দুঃখের লেখা কবিতার কবি,
   বিশ্বকবি রবিঠাকুরের।
তার লেখা সহজপাঠে পাই আমাদের প্রথম পরিচয়।
তাই দেখতে হয় না ক‍্যালেন্ডার–
জিগ্গাসা করতে হয় না তারিখটা কবে?
মনের মধ্যে বেজে ওঠে  বৈশাখী সুর।
২৫শেবৈশাখ এসে গেছে দ্বারে।
প্রেমের চিঠিতে, পরীক্ষার খাতায় সব জায়গায়তে
আকাশে, মাটিতে মনে এত যে সুর বাজে,
তার সব ছন্দ ই রবিঠাকুরের।
আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে
রক্ষা করেছেন এই রবিঠাকুর ই।
বেদির সব প্রদীপ নিভে গেলেও
একটা প্রদীপ অনন্তকাল ধরে জ্বলবে,
কোন সেই প্রদীপ?
বিশ্বকবি রবীঠাকুরের নামের প্রদীপ।
তাই প্রতিদিনই তার জন্মদিন।
রচনাকাল : ৭/৫/২০২০
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 19  China : 35  Europe : 44  France : 5  Germany : 20  India : 301  Ireland : 14  Japan : 21  Netherlands : 1  
Norway : 1  Pakistan : 1  Russian Federat : 7  Saudi Arabia : 27  Turkey : 1  Ukraine : 8  United Kingdom : 22  United States : 298  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 19  China : 35  Europe : 44  
France : 5  Germany : 20  India : 301  Ireland : 14  
Japan : 21  Netherlands : 1  Norway : 1  Pakistan : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 27  Turkey : 1  Ukraine : 8  
United Kingdom : 22  United States : 298  Vietnam : 6  
কবি পরিচিতি -
                          সুমিতা গাঙ্গুলি ১৯৭৭ সালের ১৫ই নভেম্বর দূর্গাপুরে জন্মগ্ৰহন করেন। 
তিনি একজন গৃহবধূ। 
ছোটোবেলা থেকেই তিনি সাহিত্য চর্চা নিয়ে খুব ই আগ্ৰহী। ছোট গল্প এবং কবিতা লেখা তাঁর খুব প্রিয় বিষয়। তিনি বাস্তবকে নিয়ে লিখতে ভালোবাসেন। বিভিন্ন পত্র- পত্রিকায়  এবং অনলাইন পত্র-পত্রিকাতেও তিনি লেখেন। এর পাশে তিনি সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত আছেন। 
                          
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
।। এসো হে বৈশাখ ।। by Sumita Ganguly is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৫৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী